বাড়বে কুয়াশার দাপট ! কমবে তাপমাত্রা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরি হয়েছে পর পশ্চিমি ঝঞ্ঝা। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে শীতের দেখা মিলবে না রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

একইসঙ্গে থাকবে ঘন কুয়াশা। উত্তরের ছয় ও দক্ষিণের ১২ জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে সকালের দিকে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে কুয়াশার দাপট। এদিকে ঘন কুয়াশার জেরে সড়ক পরিবহণ ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। অবশ্য বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ছাড়া সব জেলাতেই ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা ছাড়া সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নেমে আসতে পারে। এতে সড়ক চলাচলে অসুবিধে হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত! আগামী ২৪ ঘণ্টাতেও সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌ ফের ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে।

তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতায় সকালে কুয়াশার ঘনঘটা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)মাঝারি কুয়াশা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও একটু চড়তে পারে পারদ। আগামী দু’দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরই থাকবে। রবিবার থেকে আবার তাপমাত্রার ফের নিম্নমুখী হবে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]