প্রসূতি মৃত্যুর জের, অভিযুক্ত সংস্থার স্যালাইন নিষিদ্ধ স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্তান জন্ম দেওয়ার পরই  প্রসূতির  মৃত্যু। এমন ঘটনায় তোলপাড় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ উঠেছিল নিম্মমানের স্যালাইনের।  এই আবহে এবার রাজ্যের হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল স্বাস্থ্য দফতর । বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে, অভিযোগ ওঠায়   সুরক্ষার কারণে রোগীদের জন্য ‘রিঙ্গার ল্যাকটেট’ স্যালাইন সাময়িক নিষিদ্ধ করা  হচ্ছে ।

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী জানিয়েছেন,  রিঙ্গার ল্যাকটেট-সহ মোট ১০ ধরনের ওষুধ ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। সেইসকল ওষুধগুলি হল- রিঙ্গার ল্যাকটেট-৫০০ এমএল, রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন-৫০০ এমএল, ডেক্সট্রোস ইনজেকশন ১০% ৬৫০ এমওএসএম/এল-৫০০ এমএল, ম্যানিটল ইনফিউশন আইপি ২০%-১০০ এমএল, প্যারাসিটামল ইনফিউশন-১০০০ মিলিগ্রাম/১০০ এমএল, অফলোক্সাসিন-২০০ মিলিগ্রাম/১০০ এমএল, লেভোফ্লোক্সাসিন-১০০ এমএল, ১/২ ডিএনএস-৫০০ এমএল, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন-৩ লিটার, পেডিয়াট্রিক মেনটেনান্স ইলেক্ট্রোলাইট সলিউশন-৫০০ এমএল। সেইসঙ্গে ওই সংস্থার তৈরি স্যালাইন সরকারি গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। রিপোর্ট সামনে না আসা পর্যন্ত বন্ধ থাকবে  ‘রিঙ্গার ল্যাকটেট’ স্যালাইন ।

উল্লেখ্য, গত  ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে । এরপরেই তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। আর তাতেই রাজ্যের সব সরকারি হাসপাতালে নিষিদ্ধ হল নির্দিষ্ট সংস্থার তৈরি স্যালাইন।

কতজন আক্রান্ত গুলেন বেরি সিনড্রোমে ? জরুরি বৈঠকে চিকিৎসকদের কাছে প্রশ্ন স্বাস্থ্য দফতরের

স্যালাইন কাণ্ডে নিহত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে ১২ জনকে সাসপেন্ড, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

‘খুবই দুর্ভাগ্যজনক’, স্যালাইন কাণ্ড নিয়ে মন্তব্য অভিষেকের

‘বিষ’ স্যালাইন কাণ্ডে তদন্তে হাসপাতালে সিআইডি, সরকারকে ধন্যবাদ মৃতার স্বামীর

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]