Weather: মিলছে না রেহাই, দক্ষিণবঙ্গ জুড়ে জারি ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলছে বৃষ্টি থেকে রেহাই। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আলিপুর হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এদিন দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা। জেলার পাশাপাশি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুসারে, এদিন  বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান , , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত কোঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে। সেইজন্য বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে লাগাতার চলছে বৃষ্টি।

উল্লেখ্য, এদিন দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।  দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় যা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম।  লাগাতার বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির কম থাকবে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]