রুফটপ রেস্তোরাঁয় দুর্ঘটনা রুখতে বিশেষ নিয়মাবলী তৈরি করছে রাজ্য

এই পরিস্থিতিতে রুফটপ রেস্তোরাঁগুলির কার্যপ্রণালী নিয়ন্ত্রণে রাখতে এবং আগামী দিনে কোনও দুর্ঘটনা এড়াতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (SOP) তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার মেছুয়া বাজারের একটি রুফটপ রেস্তোরাঁতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তাতে প্রাণহানির ঘটনার পর কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলি নিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য প্রশাসন। যদিও রাজ্য প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রেস্তোরাঁ মালিকরা। রায়ে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। তাতেই খানিকটা স্বস্তি পেয়েছে রুফটপ রেস্তোরাঁগুলির মালিক রা। তবে রাজ্য প্রশাসন বরাবরই নজর রাখছে এই রুফটপ রেস্তোরাঁগুলির উপর। কারণ কলকাতায় দিনের পর দিন রুফটপ রেস্তোরাঁর চাহিদা বাড়ছে। সেই জন্যে পাল্লা দিয়ে বাড়ছে রুফটপ রেস্তোরাঁর সংখ্যা। তাই এবার রুফটপ রেস্তোরাঁয় দুর্ঘটনা রুখতে বিশেষ নিয়মাবলী তৈরি করছে রাজ্য।

এই পরিস্থিতিতে রুফটপ রেস্তোরাঁগুলির কার্যপ্রণালী নিয়ন্ত্রণে রাখতে এবং আগামী দিনে কোনও দুর্ঘটনা এড়াতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (SOP) তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্দ্যেশ্য একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হবে। যার সদস্য হবে নবান্ন, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, বিপর্যয় মোকাবিলা ও পুত্র-নগরোন্নয়নের আধিকারিকরা। আগামী সপ্তাহেই এই কমিটির প্রথম বৈঠক। বৈঠকের পরেই SOP চূড়ান্ত হবে। এবং রাজ্য সরকার অনুমতি দিলেই তা কার্যকর হবে,

এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, ইতিমধ্যেই হেয়ারিং শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার কমিটি তৈরি করছে। আগামী সপ্তাহে প্রথম বৈঠক হবে। সেখানে একটি SOP গঠন হবে। রাজ্য সরকারের অনুমোদনের পর SOP অনুযায়ী কাজ হবে। তবে এর জন্যে দমকল এবং বিল্ডিং বিভাগের ভূমিকা হবে সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে রুফটপ রেস্তোরাঁগুলির লাইসেন্স, এবং অন্যান্য নথি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাকা হচ্ছে। আগামী দিনে SOP-এর নির্দেশে রেস্তোরাঁগুলির পরিচালনার ছাড়পত্র মিলবে। যেকোনও দুর্ঘটনা এড়াতেই রাজ্য প্রশাসনের তরফ থেকে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেই রেস্তোরাঁ ব্যবসার স্বচ্ছতা ফিরবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফের সাপের হানা পুর ভবনে, আতঙ্কে থর হরি কম্প কর্মীরা

বছর শেষেই সুখবর! উদ্বোধনের দোরগোড়ায় ঝাঁ চকচকে কালীঘাট স্কাইওয়াক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]