Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভায় তৃণমূল ৩৫’র বেশি আসন পাবে, আত্মবিশ্বাসী অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন ২৪’র ভোটযুদ্ধে তৃণমূল ৩৫’র বেশি আসন পাবে। ধর্মের নামে টোটকা আর বাংলার মানুষ খাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতের আবহে দাঁড়িয়ে ২৪’র লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সাফ জানিয়ে দিলেন ২৪’র(General Election 2024) ভোটযুদ্ধে তৃণমূল(TMC) ৩৫’র বেশি আসন পাবে। যারা বাংলার এসে ধর্মের নামে ভোট চেয়েছিলেন তাঁরা আর ভোট পাবেন না। মানুষের হৃদয়ে তৃণমূল আছে। সেখান থেকে তৃণমূলকে উৎখাত করা সম্ভব নয়। উনিশে তৃণমূল যা পেয়েছিল তার থেকে বেশি আসন পাবে। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমন কথাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। ওয়াকিবহাল মহলের ধারনা অভিষেকের এই দাবি, আগামী দিনে মিলে যেতে পারে। কেননা বাংলার(Bengal) মাটিতে বিজেপির(BJP) শিকড় আলগা হয়ে গিয়েছে। পঞ্চায়েতের ভোটেই হয়তো তার নিদর্শন মিলবে। হয়তো বিজেপির থেকে বেশি আসন পাবে বামেরা। রামের ঝুলিতে যে বাম ভোট গিয়েছিল তা আবার বামেদের পকেটেই ফেরত আসছে। আর তাতেই দ্রুত হারে বাংলায় কমছে বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ।

আরও পড়ুন প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তবুও বাংলার টাকা বন্ধ, তোপ অভিষেকের

অভিষেক এদিন বলেন, ‘তৃণমূলকে হারাতে অনেক আগে থেকেই অনেকে অনেক জোট গড়েছে। ১১তেও হয়েছিল, ১৪তেও হয়েছিল, ১৬তেও হয়েছিল। হয়ে কী হল? উনিশে আমরা কয়েকটা আসন খুব কম ব্যবধানে হেরেছি। ২৪-এ আর সেটা হবে না। যারা ধর্মের নামে এসে ভোট চেয়েছিল তাঁরা ভোট মিটতেই গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে চলে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এখনও বাংলার মাটিতে রয়ে গিয়েছে। কেননা আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমাদের ভোট না দিলেও আমরা তাঁকে পরিষেবা দিই। আমি সাধারন মানুষকে বলবো কানে শুনে ভোট দেবেন না। চোখে দেখে ভোট দিন। লোকসভায় তৃণমূল ৩৫’র বেশি আসন পাবে। আর যারা বাংলার মানুষের টাকা আটকে রেখেছে তাঁদের খুঁকে বের করে রাখার জন্য এখন থেকে দূরবিন কিনে রেখে দিন। ধর্মের নামে টোটকা আর বাংলার মানুষ খাবে না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00