Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আশ্রয়ের নামে একাধিক পরিচারিকাকে ধর্ষণ, বরখাস্ত সরকারি আমলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রক্ষক হয়ে তিনিই ভক্ষক হয়ে উঠেছিলেন। সৌদি আরবে চাকরিতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি মহিলাদের দূতাবাসের নিরাপদে আশ্রয়ে রাখার নামে ধর্ষণ চালিয়ে যাচ্ছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সৌদি দূতাবাসের প্রাক্তন আধিকারিক মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন রাতেই এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা […]

‘স্বেচ্ছায় নাকি চাপে পড়ে অবসর?’, তামিমকে প্রশ্ন মাশরাফির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাইগার অধিনায়ক তামিম ইকবালের আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা নিয়ে তোলপাড় দেশ। অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য সভাপতি নাজমুল হাসান পাপন আর যাবতীয় অপকর্মের হোতা কোচ চণ্ডিকা হাথরুসিংহের অপমানের কারণেই আফগানিস্তান সিরিজ চলার মাঝপথেই অবসরের ঘোষণা করেছেন বাংলাদৈশের সেরা ব্যাটার। আর ওই খবর ছড়িয়ে পড়তেই বিসিবি সভাপতি ও কোচকে গলাধাক্কা দিয়ে সরিয়ে […]

অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরলেন মমতা, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি: বাঁ হাটুতে অস্ত্রোপচারের পরে এসএকেএম হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানকে পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। হাঁটাচলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে বলা হয়েছে।   সম্প্রতি পঞ্চায়েত ভোটের প্রচার শেষে উত্তরবঙ্গে কপ্টার দুর্বিপাকে পড়েছিলেন মমতা […]

‘আদালতকে ধন্যবাদ দেব কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য’: অভিষেক

‘দলগতভাবে আদালতকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। আমরা চাই নির্বাচন রক্তপাতহীন হোক।’ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শততম টেস্টের প্রথম ইনিংসে জ্বলে উঠতে ব্যর্থ স্টিভ স্মিথ

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার লিডস টেস্টে ব্যাট হাতে মাঠে নেমে নয়া কীর্তি স্থাপন করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। শততম টেস্ট খেলোয়াড়ের তালিকায় নাম তুললেন। কিন্তু শততম টেস্টে প্রথম ইনিংসে তেমন দাগ কাটতে পারলেন না। দলের প্রয়োজনে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারলেন না। ৩১ বলে ২২ রান করে ফিরলেন সাজঘরে। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে […]

কেদারনাথ মন্দিরে প্রেমিককে ভালবাসার প্রস্তাব, ক্ষুব্ধ নেটপাড়াকে কড়া দাওয়াই রবিনার

আমাদের হিন্দু দেবতারা কখনই প্রেমের বিরুদ্ধে যাবেনা। একজন ভক্ত এই মুহূর্তটিকে পবিত্র করতে চেয়েছেন, সে তো আনন্দের বিষয়। আমি এটি কখনই দোষ মনে করিনা

অজিত পওয়ার-সহ ১২ বিদ্রোহী নেতাকে এনসিপি থেকে বহিষ্কারে সিলমোহর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদ্রোহী শিবিরের নেতা অজিত পওয়ার বুধবারই জানিয়ে দিয়েছিলেন, এনসিপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শরদ পওয়ারকে। কিন্তু তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দলের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে প্রবীণ মরাঠা নেতা জানিয়েছেন, ‘তিনিই এনসিপির সভাপতি পদে রয়েছেন।’ একই সঙ্গে প্রফুল পটেল-সহ বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া নেতা-বিধায়কদের দল থেকে বহিষ্কারের কথাও ঘোষণা […]

অশুভ ১৩, পরিবর্তে ১৪ জুলাই চাঁদ মুলুকে পাড়ি দেবে চন্দ্রযান-৩

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আগামী ১৩ জুলাই নয়, পরের দিন ১৪ জুলাই চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। স্থানীয় সময় দুপুর দুটো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদ মুলুকের উদ্দেশে রওনা হবে নতুন মহাকাশ যান। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। যদিও কেন উ‍ৎক্ষেপণের দিন পিছিয়ে দেওয়া হলো, […]

আত্মঘাতী পাকিস্তান সুপার লিগের ‘মুলতান সুলতানস’ দলের কর্ণধার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রাক্তন চ্যাম্পিয়ন ‘মুলতান সুলতানস’ কর্ণধার আলমগীর তারিন। আর ৬৩ বছরের বিশিষ্ট ব্যবসায়ীর আত্মহত্যার খবরে পাকিস্তান ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। যদিও কী কারণে আত্মঘাতী হলেন প্রবীণ ব্যবসায়ী তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। লাহোরের বাসিন্দা তথা […]

প্রয়াত দিব্যা খোসলা কুমারের মা, কঠিন সময়ে বান্ধবীর পাশের থাকার আশ্বাস ঊর্বশীর

টি সিরিজের অধিকর্তা ভূষণ কুমারের শাশুড়ি। এদিন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে মাকে হারানোর শোক প্রকাশ করলেন।

রাশিয়ায় ফিরেছেন বিদ্রোহী ওয়াগনার প্রধান প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বর্তমানে তিনি সেন্ট পিটার্সবার্গে রয়েছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে নেই। তিনি রাশিয়ায় রয়েছেন।’ গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের হয়ে লড়াই চালাচ্ছিন ওয়াগনার বাহিনী। কিন্তু […]

0:00