নিজেদের দাবি আদায়ে বিধানসভার সিঁড়ি অস্থায়ী ঠিকানা সায়ন্তিকাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়করা চান বিধানসভায় এসে রাজ্যপাল শপথবাক্য পাঠ  করান । এই দাবিতে বুধবার বিধানসভার সামনে হাতে প্ল্যাকার্ড  নিয়ে বিক্ষোভ দেখান শুরু করলেন তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন । সেখানে লেখা রয়েছে, ‘শপথগ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষা করছি’।  বলা বাহুল্য, এদিন রাজভবনের তাদের রয়েছে শপথ অনুষ্ঠান। কিন্তু দুই নবনির্বাচিত বিধায়ক রাজভবনে না গিয়ে  বিধানসভার সিঁড়িতে বসলেন সায়ন্তিকা- রেয়াত।

বুধবার সায়ন্তিকা জানান, ‘শপথ নিতে না পারায় মানুষের হয়ে কোনও কাজ করতে পারছি না। এরপর তো মানুষ আমাদের মিথ্যেবাদী বলবে। তাই আবারও রাজ্যপালের কাছে অনুরোধ জানাচ্ছি, উনি বিধানসভায় দ্রুত আমাদের শপথ গ্রহণের অনুমতি দিন।‘ অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন,’ রাজ্যপাল আইন মানছেন না। উনি এভাবে দু’জন নির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণ আটকে রাখতে পারেন না। আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হব।‘

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে  টানাপোড়েন। আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে শপথের দাবিতে বিধানসভার সিঁড়িতে বসলেন সায়ন্তিকা এবং রেয়াত।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]