সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে চিঠি পাঠাল রাজভবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নেওয়া নিয়ে শুরু হয়েছে রাজ্য বনাম রাজ্য সরকার বিবাদ। এই আবহে মঙ্গলবার রাজভবনের সূত্রে জানা গিয়েছে , দুই  বিধায়কদের শপথ নেওয়ার জন্য বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে।পাশাপাশি  বিধানসভার স্পিকার রাজভবন এবং রাজ্যপালকে অবজ্ঞা করেছে বলে এদিন রাজভবনের তরফে জানান হয়েছে।

বলা বাহুল্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছিল টানাপোড়েন। এই অবস্থায় সোমবার রাজ্যপালকে চিঠি লেখেন    সায়ন্তিকা। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিধানসভার স্পিকারের কাছ থেকে শপথ নিতে চাই।’  আর সেই চিঠির উত্তর দিয়ে মঙ্গলবার রাজভবনের তরফে জানান হয়েছে,’ সংবিধানে বলা আছে বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানালে  জরিমানা দিতে হয়।‘

উল্লেখ্য, আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে দুই বিধায়কের শপথ নিয়ে উদ্যোগ নিল রাজভবন।  

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ফড়নবিশের, ডেপুটি হলেন শিন্ডে এবং অজিত পওয়ার

সলমান থেকে  শাহরুখ,  ফড়নবিশের শপথ অনুষ্ঠানে  চাঁদের হাট

 শুক্রে সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]