নিজস্ব প্রতিনিধিঃ নানান মন্তব্য নিয়ে তিনি বারবার বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার জনপ্রতিনিধি হিসাবে তাঁকে একেবারে অন্য ভূমিকায় দেখা যায় । রিক্সা চালিয়ে বিধানসভায় প্রবেশ করলেন তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারি। মূলত খেতে খাওয়া মানুষদের প্রতিনিধি হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ।
মঙ্গলবার সকাল ৯ টায় কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে প্যাডেলে পা রেখে শুরু করেন মনোরঞ্জন ব্যাপারি । আর এই যাত্রা শুরু করার আগে ফেসবুকে পোস্ট করেন তিনি । সেখানে জানিয়ে দেন কেন এই রিকশাযাত্রা করছেন মনোরঞ্জন ব্যাপারির ? তা নিয়ে বিধায়ক লিখেন, ‘ এক রিকশাচালক সম্মানীয় বিধানসভার সদস্য হিসেবে বিধানসভায় এসেছেন। কিন্তু সরাসরি রিকশা বিধানসভায় আসেনি। আসতে পারেনি। কারণ, কলকাতা শহরে প্যাডেল রিকশা চলে না।’ একথায় বলা যায়, এবার রিক্সা চালিয়ে বিধানসভায় পৌঁছতে চলেছেন তৃণমূল বিধায়ক ।
উল্লেখ্য, বিধায়ক ছাড়াও মনোরঞ্জন ব্যাপারি বাংলার সংস্কৃতি জগতের অন্যতম বিশিষ্টজন। তাঁর সাদামাটা জীবনযাপন অনেকের কাছেই চর্চার বিষয়। তিনি শ্রমজীবী মানুষেরই প্রতিনিধি । এই আবহে এবার রিকশা চালিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিলেন মনোরঞ্জন ব্যাপারি ।