Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশুদেরকে কেক খাইয়ে ২১’শে জুলাই সার্থক করার ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো’….. অতি প্রচলিত এই বাক্যটিকে সার্থক রূপ দিল ‘শ্যালুম আশ্রম’ । ‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সত্যের পথে এক জ্বলন্ত উদাহরণ । আর সেই উদাহরণকে সাক্ষী রেখে ২১ শে জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষ্যে বুধবার আয়োজিত হলো অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে সুন্দর এক মনোজ্ঞ অরাজনৈতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য সম্পাদিকা তথা তৃণমূল নেত্রী পায়েল সরকার।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মিডিয়া সেলের ইন চার্জ অভিজিৎ গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন বসাক ইন্টেরিয়ের কর্ণধার সঞ্জীব বসাক, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের যুব সম্পাদক অরিজিৎ দে, ডিরেক্টর এবং সমাজসেবিকা লোপামুদ্রা মুখার্জী। জানা গেছে ,এই অনুষ্ঠানের সব থেকে মূল বিষয়টি ছিল এই অনাথ আশ্রমের বাচ্চারা তাদের নিজের আবৃত্তি এবং নাচের মাধ্যম মঞ্চকে আলোকিত করা। সেই সব অনাথ শিশুদের প্রতিভা দেখে গর্বিত ওখানকার মানুষজন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য সম্পাদিকা তথা তৃণমূল নেত্রী পায়েল সরকার ওনার নিজের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে মনোরঞ্জিত করে তোলেন এবং উপস্থিত সকলকে সম্বর্ধনা দেন।

এছাড়াও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দেওয়া হয়। পায়েল সরকার সকল বাচ্চাদের নিজের হাতে কেক খাইয়ে দেন। পায়েল সরকার জানান “এরা কেউ অনাথ না।” এক কথায় বলতে গেলে এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যত প্রজন্মকে সামনে রেখে পায়েল সরকারের এই উদ্যোগ ২১’শে জুলাই কে সামনে রেখে।

জল্পনা তুঙ্গে! NRI পাত্রকে নাকি বিয়ে করছেন পায়েল সরকার?

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীর ‘অশ্লীল’ ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি কাকার

‘পরবর্তী স্টেশন কালীঘাট, প্ল্যাটফর্ম ডানদিকে’ বিজেপি ছাড়ার পর এভাবেই ট্রোলড শ্রাবন্তী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00