রেশনে কেরোসিনের দাম বাড়ল ২ টাকারও বেশি

রেশনে কেরোসিনের দাম বাড়াল কেন্দ্র। বাড়ল লিটারে ২ টাকার কিছু বেশি। আগে দাম ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা। সেটা বেড়ে হল ৬৬ টাকা ১৩ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অগস্ট মাসে রেশনে(Ration) কেরোসিনের দাম বাড়াল কেন্দ্র। বাড়ল লিটারে ২ টাকার কিছু বেশি। গতমাসে কলকাতা ও সল্টলেকে প্রতি লিটারে দাম ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা। সেটা বেড়ে হল ৬৬ টাকা ১৩ পয়সা। পরিবহণ খরচে পার্থক্যের কারণে জেলা ভেদে দামের তারতম্য হয়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসে কেরোসিনের Issue Price ঠিক করে। তার ভিত্তিতে রেশনে খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে রাজ্যের খাদ্য দফতর। কেরোসিন(Kerosene) ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন, জুলা‌ই ও আগস্টে দাম মোটামুটি একই ছিল। ফের দামবৃদ্ধির ফলে গরিব মানুষের অসুবিধা হবে।

আরও পড়ুন পুজোর আগেই সেপ্টেম্বরে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা

এমনিতে কেন্দ্রীয় সরকার কেরোসিনের বারদ্দ অনেকটাই কমিয়েছে। তার ওপর দাম বাড়ানো হচ্ছে। এমাসে অবশ্য ডিলারদের GST থেকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এতে গ্রাহকদের খুব একটা আর্থিক সুবিধা হবে না। গরিব মানুষদের জ্বালানির অন্যতম উপাদান কেরোসিন তেল। গ্যাস সিলিন্ডার থাকলেও গ্রামের অনেক গরিব মানুষ গ্যাস যাতে একটু হলে বাঁচানো যায় তার জন্যে উনুনে রান্না করেন আর তাই তাদের কেরোসিন দরকার বেশি হয়। রেশনের মাধ্যমে পাওয়া কেরোসিন তেলের মাধ্যমে তাঁদের সেই  চাহিদা পূরণ হয়। বছর খানেক ধরেই কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রতি মাসে ৫৮ হাজার কিলোলিটার হারে কেরোসিন তেল দিচ্ছিল। কিন্তু গত মে ও জুন মাসের জন্য সেই পরিমাণ কমিয়ে ৩৯,২১২ কিলোলিটার করা হয়ে।

আরও পড়ুন দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্যবিমায় জোর, জেলায় জেলায় হবে শিবির

অর্থাৎ মাস পিছু প্রায় ২০ হাজার কিলোলিটার তেল কমিয়ে দেওয়া হয় বাংলার(Bengal) ক্ষেত্রে। স্বাধীনতার পর থেকে গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিন তেলে কেন্দ্র সরকার ভর্তুকি দিয়ে এসেছে। কিন্তু মোদি সরকারের আমলে ক্রমশ এই ভর্তুকি কমিয়ে আনা হয়েছে। ১০ বছর আগে যে দামে বিক্রি হচ্ছিল কেরোসিন তেল তার থেকেও দাম বহু গুণ বেড়ে গিয়েছে এখন। গরিব মানুষের কাজে লাগে কেরোসিন তেল। তাই বেশি দামেই কেরোসিন তেল কিনতে হচ্ছে গরিব মানুষদের। রাজ্য সরকারের তরফে একাধিকবার কেন্দ্রকে বলা হয়েছে কেরোসিনে বরাদ্দ বাড়াতে। কিন্তু সেই কথা কানেই তোলেনি কেন্দ্র।

সুখবর, পুজোর আগেই সস্তা হচ্ছে ব্র্যান্ডেড মিষ্টি থেকে পোশাক

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

যুদ্ধ পরিস্থিতিতে ৩ মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখার সিদ্ধান্ত নবান্নের

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

নির্মলা সীতারমনকে নিয়ে তৈরি র‍্যাপ ‘ট্যাক্স ওয়ালি তাই’ ঝড় তুলেছে নেটদুনিয়ায়, রইল ভিডিও

সাঙ্ঘাতিক কাণ্ড, বাংলায় ২ বছরে ৩৩ হাজার কোটি টাকার GST ফাঁকি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]