Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সবেধন নীলমণি কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে, উত্তর দমদম পুরসভায় শূন্য হল সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই সিপিএম-এর অবস্থা প্রায় তলানিতে। তার মধ্যে শনিবার সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর ছবি থেকে আচমকা লাল মুছে যাওয়ায় উঠেছে নানা বিতর্ক। বহুদিন ধরে বিধানসভা হোক আর লোকসভা নির্বাচন, বামেরা লালের গেঁড়ো থেকে বেরোতে পারছে না। ২০২৬’এ রয়েছে বিধানসভা নির্বাচন। আজীবন বামমনোবাপন্ন মানুষের যখন আবার একটু আশার আলো দেখতে চাইছেন তখন হল প্রায় বিনা মেঘে বজ্রপাত। তৃণমূলে যোগ দিলেন উত্তর দমদম পুরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিএমের সন্ধ্যারাণী মণ্ডল।

রবিবার দুপুরে উত্তর দমদম বিধানসভার ডাক্তারবাগান এলাকার তৃণমূলের কার্যালয়ে ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সন্ধ্যারাণী মণ্ডল দলবদল করে লাল থেকে সবুজ হলেন। তাঁর হাতে হীড়াফুলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস।

এতদিন সিপিএমে থেকে হঠাৎ কেন দলবদল করলেন সন্ধ্যারাণী মণ্ডল> সদ্য তৃণমূলে আসা কাউন্সিলর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে শাসকদলে নাম লিখিয়েছেন। সন্ধ্যারাণী-ই ছিলেন উত্তর দমদম পুরসভায় একমাত্র বিরোধী কাউন্সিলর। তাঁর তৃণমূলে যোগদানের পর আর কোনও বিরোধী দলের কাউন্সিলর রইলেন না। ২০২২ সালের পুরভোটে সিপিএমের হয়ে জয় পেয়েছিলেন কাউন্সিলর সন্ধ্যারাণী মণ্ডল। এ ধাক্কা কাটিয়ে উঠতে সিপিএমকে যে বেশ বেগ পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00