নিয়োগকাণ্ডে ইডি মামলায় জামিন কুন্তল ঘোষের, তবে থাকতে হবে জেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল স্বস্তি। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। তবে তাঁকে আদালতের তরফে  বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত । এদিন কুন্তলের জামিনের আবেদন মামলার শুনানি করেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লক্ষ টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

কী কী শর্তে এদিন কুন্তল ঘোষকে জামিন দেয় আদালত? বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে হাজির থাকতেই হবে। আদালতের কাছে জমা রাখতে হবে মোবাইল নম্বর। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন   পেলেও  এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না কুন্তল ঘোষ। কারণ, , ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি যুব তৃণমূলের প্রাক্তন নেতার।

উল্লেখ্য,  প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ায় কুন্তলের। এরপর  ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর ইডির হাতে তিনি  গ্রেফতার হন । এরপর জামিন চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত ওই মামলা হাই কোর্টেই ফেরত পাঠিয়ে দেয়। বুধবার শুনানি চলাকালীন সময় কুন্তলের আইনজীবী আদালতে যুক্তি দেন যে, একই মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য জামিন পেয়ে গিয়েছেন। তাই কুন্তল ঘোষকেও জামিন দেওয়া উচিত।‘ আর এই বক্তব্যের পরেই ইডির আইনজীবী আদালতে জানান, ‘ কুন্তলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং জামিন মঞ্জুর হলে তদন্ত ব্যাহত হতে পারে। ‘ এরপর দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন দেন কুন্তল ঘোষকে।

‘মিটিং-মিছিলের অনুমতি চাইতে জনস্বার্থ মামলা করুন’, শুভেন্দুকে জোর ধাক্কা দিয়ে জানাল হাইকোর্ট

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা CBI-এর

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিভাস অধিকারীকে ফের তলব CBI-র

আদালতের বাইরে ১৯ কোটি টাকা চেয়েছিল দুই ব্যক্তি, ইডির সামনে বিস্ফোরক কুন্তল  

ইডির পরে সিবিআইয়ের মামলাতেও জামিন, অবশেষে জেল মুক্তি কুন্তল ঘোষের

তৃণমূলের সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টের  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]