সরানোর আগেই ‘জাগো বাংলা’র সম্পাদক পদ ছাড়লেন বিদ্রোহী সুখেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের মুখপত্র অর্থাৎ ‘জাগো বাংলার’ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন  সুখেন্দুশেখর রায়। এই প্রসঙ্গে তিনি  মঙ্গলবার জানান, ‘আমি মুখপত্রের সম্পাদক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।  সোমবার সন্ধ্যাতেই আমি দলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি।‘ যদিও সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপত্রে সম্পাদক হিসাবে নাম ছিল তাঁরই। তবে সুখেন্দুশেখরের পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরজি কাণ্ডের পর থেকেই সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে  বিতর্ক বাড়িয়েছিলেন সুখেন্দুশেখর।  আর তারজেরে  তৃণমূল সাংসদের একাধিক কার্যকলাপ বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসকদলকে।  তাই দল কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই তড়িঘড়ি মুখপত্রের সম্পাদকীয় পদ থেকে নিজেই ইস্তফা দিলেন সুখেন্দুশেখর।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের মুখপত্র হল ‘জাগো বাংলা ‘। আর সেই কাগজের সম্পাদকীয় পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সাংসদ। বলা বাহুল্য, সোমবার রাতে যখন জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান সেইসময় এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করেছিলেন তিনি। সোমবার রাতে শেষ পোস্টে সুখেন্দুর অশোকস্তম্ভের ছবি-সহ ওই পোস্টে লেখা ছিল ‘সত্যমেব জয়তে’। আর এই পোস্টের পরেই বাংলা সম্পাদকীয় পদ ছাড়লেন তৃণমূল সাংসদ ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]