Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের মানহানির মামলায় অস্বস্তিতে শুভেন্দু

একুশের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় খেজুরির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'তোলাবাজ' ভাইপো বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় খেজুরির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ ভাইপো বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার এই মন্তব্যের বিরুদ্ধে বর্ধমানের নিম্ন আদালতে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া ও শুভেন্দুর কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেন ডায়মণ্ড হারবারের সাংসদ। সেই মামলাকে কাঁথি আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বুধবার জানানো হয়েছে, কাঁথি নয় কলকাতা সিটি সিভিল কোর্ট শুনবে এই মামলা। আগামী ১৪ জানুয়ারি কলকাতা সিটি সিভিল কোর্টে এই মামলার শুনানি হবে।

আর এই মামলা সরাসরি বর্ধমানের নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টের সিটি আদালতে স্থানান্তর করায় চাপে শুভেন্দু। একুশের বিধানসভা নির্বাচনে একাধিক জনসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিংবা না করে ‘তোলাবাজ’ কথাটি উল্লেখ করেন। যার পাল্টা দেন অভিষেকও। কিন্তু খেজুরির সভায় নাম করেই ওই কুকথা বলেন শুভেন্দু। যার বিরুদ্ধে প্রতিবাদ জানান খোদ অভিষেক। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন অভিষেক। তিনি আদালতে আইনজীবী মারফত জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আক্রমণ করা হয়েছে তাঁকে। শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ ছাড়া আপত্তিকর মন্তব্য করে অভিষেকের সামাজিক প্রতিষ্ঠা নষ্টের চেষ্টার অভিযোগ করেন অভিষেকের আইনজীবী। তাই মানহানি মামলা করে শুভেন্দুর কাছে ক্ষতিপূরণের দাবি করেন অভিষেক। এর আগে সংশ্লিষ্ট মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে।

নিঃশর্ত নাগরিকত্ব দিলেই সমর্থন, সিএএ নিয়ে কড়া বার্তা অভিষেকের

ইদ্রিস আলির প্রয়াণে শোকস্তব্ধ মমতা-অভিষেক

নিয়ম না মানায় শুভেন্দুর সভায় ‘না’ পুলিশের, হাইকোর্টে বিরোধী দলনেতা

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00