মহালয়ার সকালে খালি মায়ের কোল, পথ দুর্ঘটনায় বলি স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার সকালে খাস কলকাতায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জেসিবির ধাক্কায় মৃত্যু হল স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। এদিন সকালে টিউশ্ন থেকে ফেরার পথে জেসিবি পিষে দেয় ওই পড়ুয়াকে। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর রাস্তার পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।

 দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে , এদিন সকালে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল ওই পড়ুয়া। সেইসময় মাটি কাটার জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। নিহত ওই  নাবালক নবম শ্রেণীর পড়ুয়া।

 দুর্ঘটনার পর  ঘাতক জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয়রা। এক বাসিন্দা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা।  তাই কয়েক দিন ধরে রাস্তা সাইয়ের কাজ চলছে। আর সেইজন্য রাস্তায় রাখা ছিল জেসিবি। আর সেই জেসিবির ধাক্কাতেই প্রাণ হারল নবম শ্রেণীর পড়ুয়া। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরেই স্থানীয়রা পুলিশকে  ঘিরে  বিক্ষোভ দেখাতে শুরু করে। স্বাভাবিকই সাতসকালে এই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]