নিজস্ব প্রতিনিধিঃ দিনে-দুপুরে মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা দুষ্কৃতীদের। জানা গিয়েছে, রবিবার সকাল ১১ টা ৩০ নাগাদ সোনার দোকানে ক্রেতা হিসাবে ঢোকে ২ দুষ্কৃতী। এরপর চলে লুটের চেষ্টা। তবে সেই সময় দোকান মালিক তাদেরকে লুট করতে বাঁধা দেয়। তখনই দুষ্কৃতীরা ছুরি দিয়ে দোকান মালিকের গলায় কোপ মারে। তাতে গুরুত্বর জখম হয়েছেন ওই ব্যক্তি। তাঁকে ভর্তি করা হয়েছে মুকুন্দপুর হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা ।
এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , এ দিন সকালে একটি স্কুটারে করে দুই যুবক আসে। ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকে তারা। এরপর চলে লুটের চেষ্টা। আর তাদেরকে বাঁধা দিতে গেলে গলায় কোপ পড়ে দোকানদারের। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দোকানদার।
জানা গিয়েছে, স্থানীয়রাই এদিন দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ইতিমধ্যেই তাদেরকে পূর্ব যাদবপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ। বলা বাহুল্য, এদিন যে সোনার দোকানে লুটের ঘটনা ঘটে সেটি ছিল পূর্ব যাদবপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। তাতেই প্রশ্ন উঠছে কীভাবে সোনার দোকানের হামলা চালাল দুষ্কৃতীরা। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে সেনকো গোল্ডের শোরুম সহ একাধিক সোনার দোকানে চলেছে দুষ্কৃতী হামলা।