ছাত্র সমাজের আড়ালে দুষ্কৃতীদের নবান্ন দখলের চেষ্টা ভেস্তে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র সমাজের নামে ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযানে দূরেই রইলেন পড়ুয়ারা। পরিবর্তে ইট-পাথর হাতে সাঁতরাগাছি, হেস্টিংস, হাওড়া ব্রিজে নারকীয় তাণ্ডব চালাল পড়ুয়াদের ছদ্মবেশে নামা কুখ্যাত দুষ্কৃতীরা। বাংলাদেশের গণভবনের আদলে নবান্ন দখলের উদ্দেশ্য নিয়ে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কুখ্যাত দুষ্কৃতীদের এক দল। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে দুষ্কৃতীদের নবান্ন দখলের ছক ভেস্তে দেয় পুলিশ।

আরজি কর নিয়ে ঘোলা জলে মাছ ধরতে আসরে নামে আরএসএস ও বিজেপি ঘনিষ্ঠ স্বঘোষিত ছাত্র সমাজ। সম্প্রতি সমাজমাধ্যমে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। ছাত্র সমাজের নামে যে তিন পাণ্ডা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাদের একজন শুভঙ্কর হালদার নিজেই ধর্ষণে অভিযুক্ত। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান সফল করতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সকালেই স্পষ্ট হয়, ছাত্র সমাজের ডাকা মিছিলে কোনও সাধারণ পড়ুয়া নেই। পরিবর্তে বিজেপির কট্টর কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে। শুধু তাই নয়, গেরুয়া পোশাকধারী বেশ কিছু সাধুও সামিল হয়েছিলেন। যাদের সঙ্গে পড়াশোনার সম্পর্ক আদৌ আছে কিনা, তা নিয়ে সংশয় থাকছে। সাঁতরাগাছি, হেস্টিংস, মহাত্মা গান্ধি রোডে সরাসরি পুলিশকে আক্রমণ করতে দেখা গিয়েছে যাদের তাদের বয়স ৪০ থেকে ৫০। বিজেপির মিছিল-সমাবেশে যাদের নিয়মিত দেখা যায়, সেই মুখগুলিকেই অশান্তি পাকাতে দেখা গিয়েছে।

ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযান যে বিজেপির আর্থিক ও রাজনৈতিক মদতপুষ্ঠ তা বোঝা গিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ তাণ্ডবকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করার পরেই তড়িঘড়ি আসরে নামেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যকে স্তব্ধ করার হুমকি দেন। খানিকবাদে বিভিন্ন জায়গায় মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় অর্জুন সিং-সহ বিজেপির প্রথম সারির নেতাদের। দুপুরেই ১২ ঘন্টার বাংলা বনধ ডেকে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তাণ্ডবের বিরুদ্ধে সংযত থাকায় পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]