Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্জুনের শহরে সকাল থেকেই ১৪৪ ধারা! নজরে পুরবোর্ড

ভাটপাড়ায় বৃহস্পতিবারই পুরবোর্ড গঠিত হওয়ার কথা। আর সেই কারণেই এদিন সকাল থেকেই ভাটপাড়া পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের গেরুয়া সন্ত্রাস রুখে দিয়ে শাসক দল বড় সাফল্যের মুখে দেখেছিল একুশের বিধানসভা নির্বাচনে। যদিও সেই সময় গেরুয়া শিবির সাফল্যের মুখে দেখেছিল অর্জুন সিংয়ের(Arjun Singh) নিজের শহর ভাটপাড়ায়(Bhatpara)। সেখানে জয়ী হন বিজেপি প্রার্থী। কিন্তু বাইশের পুরসভা নির্বাচনে সেই গেরুয়া প্রভাবই কোথাও ছিঁটেফোঁটা ছিল না। আর তার জেরেই নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া পুরসভা এলাকায় তৃণমূল(TMC) ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডে জিতে বোর্ড(Municipal Board) গঠন করতে চলেছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুক হিসাবে পরিচিত ভাটপাড়ায় বৃহস্পতিবারই পুরবোর্ড গঠিত হওয়ার কথা। আর সেই ঘটনার কথা মাথায় রেখেই এদিন সকাল থেকেই ভাটপাড়া পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে দিয়েছে স্থানীয় প্রশাসন যাতে কোনও ভাবে অশান্তি না ছড়িয়ে পড়ে।

পুলিশের কাছে আগেই খবর এসেছিল এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বড় হাঙ্গামা হতে পারে। কেননা এদিনই ভাটপাড়া, গাড়ুলিয়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই খুন হয়েছেন পানিহাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। এই অবস্থায় বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ(Police) প্রশাসন। তাঁদের সব থেকে বেশি চিন্তা ভাটপাড়া নিয়ে। তাই এদিন সকাল থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভাটপাড়া পুরসভা ভবনের ৩০০মিটারের মধ্যে সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও র‍্যাফ। ভাটপাড়া পুরসভা ভবনের ৫০০ মিটারের মধ্যে থাকা সব ধরনের দোকান এদিন বিকাল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশও দিয়েছে পুলিশ। যদিও তারপরেও আমজনতার আশঙ্কা থেকেই যাচ্ছে গোলমাল হওয়া নিয়ে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00