Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেপরোয়া বাসের দৌরাত্ম্য, বিদ্যাসাগর সেতুতে একের পর এক গাড়িতে ধাক্কা, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা । মঙ্গলবার সকালে অফিসের ব্যস্ত সময় বিদ্যাসাগর সেতুর ঘটে এই দুর্ঘটনা । ব্রেক ফেল করে বিদ্যাসাগর সেতুর উপরেই পরপর গাড়িতে ধাক্কা মারল একটি বাস । এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস  জখম হয়েছেন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।   জানা যায়, ওই বাসটি ধুলাগড় নিউটন রুটের।  ইতিমধ্যেই বাস চালককে আটক করেছে পুলিশ । 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বিদ্যাসাগর সেতুর ওপর দ্রুত গতিতে যাচ্ছিল ধূলাগড়-নিউটাউন রুটের একটি বাস। সেইসময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা মারে । তাতে বাসের একাধিক যাত্রী-সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী গুরুত্বর জখম হন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে । 

উল্লেখ্য, সাতসকালে এই দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। তাতে বেশ দুর্ভোগের মধ্যে পড়তে হয় অফিস যাত্রীদের ।  তবে শেষ অবধি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এমন বিপজ্জনক গতিতে এগিয়ে গিয়েছে।    দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। 

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল হাওড়া পুলিশ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

স্কুলে যাওয়ার পথে পিষে দিল বাইক, মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

৩ দিন বন্ধ বিদ্যাসাগর সেতু, কবে, কখন, ঘুরপথ নিয়ে বড় আপডেট

মর্মান্তিক মৃত্যু! পায়ে শাড়ি জড়িয়ে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট মহিলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00