Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিএলএড কলেজে অফলাইনে ভর্তি বন্ধ, বড় পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিএলএড কলেজে ভর্তি নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের। চলতি বছর থেকেই অফলাইনে বন্ধ হবে ভর্তি প্রক্রিয়া। বুধবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একথা জানিয়েছে পর্ষদ।

জানানো হয়েছে, চলতি বছর থেকেই রাজ্যের সব ডিএলএড প্রশিক্ষণ কলেজে অফলাইন ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। রাজ্যে প্রায় ৪৪টি সরকারি এবং প্রায় ৬০০ বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে। সবক্ষেত্রেই অফলাইনেই চলবে ভর্তি।

পর্ষদের আইনজীবী আদালতে জানান, মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বৈঠক হয়েছে। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগে লাগাতার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মত শিক্ষামহলের।  

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00