লন্ডনের মত কলকাতার হেরিটেজ রক্ষার্থে জারি নয়া আইন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বুকে রয়েছে একাধিক হেরিটেজ বাড়ি। তবে সেই গুলোর অবস্থা ভগ্নপ্রায়।  কারণ আর্থিক ভাবে স্বচ্ছল নন মালিকেরা । আর তার জেরেই ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায় বহু স্মৃতি । এবার সেই গুলি বাঁচাতেই নয়া আইন প্রণয়ন করা হল। নতুন আইনে  রক্ষিত হবে হেরিটেজ ভবন, রক্ষিত হবে মালিকের স্বার্থ । আর্থিক লাভ হবে মালিকের । নতুন আইনে হেরিটেজ মালিকরা পেতে চলেছেন নির্মাণ কাজের অধিকার বিক্রির অনুমতি । যাকে বলা হয় ট্রান্সফারেবল ডেভলপমেন্ট রাইটস (টিডিআর)।

ট্রান্সফারেবেল ডেভলপমেন্ট রাইটস বা টিডিআরের নিয়ম অনুযায়ী হেরিটেজ সম্পত্তি ভেঙে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে । তবে টিডিআরের মাধ্যমে হেরিটেজ সম্পত্তির মালিক সমপরিমাণ জায়গার ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) পাবেন । অর্থাৎ কারও হেরিটেজ সম্পত্তি যদি ৫০০০ বর্গ ফুট জায়গার হয়, তাহলে অতিরিক্ত ৫০০০ বর্গফুট এফএআর পাবেন তিনি । অর্থাৎ ১০ হাজার বর্গ ফুট । তিনি যদি মনে করেন, তাঁর অন্য কোথাও জমি আছে, তাহলে সেই পরিমাণ অতিরিক্ত এফএআর নির্মাণ কাজ করতে পারবেন ।

যদি হেরিটেজ মালিকের দ্বিতীয় কোনও জমি বা জায়গা না থাকে, তাহলে তিনি ওই এফএআর যে কোনও প্রোমোটারকে বিক্রি করতে পারবেন । তবে শর্ত হল, হেরিটেজ সম্পত্তি ওই টাকা দিয়ে আগে সংস্কার করতে হবে । এর ফলে হেরিটেজ সম্পত্তি সংস্কার রক্ষণাবেক্ষণ হল এবং অতিরিক্ত ফ্লোর এরিয়া রেশিও বিক্রি করে আর্থিক লাভও হল ।

কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, এই নিয়ম ইতিমধ্যেই লন্ডনে চালু । ফলে সেখানে হেরিটেজ রক্ষা করতে আর্থিক বিষয়ে কোনও পক্ষের নাভিশ্বাস ওঠে না । বরং সেখানে হেরিটেজ ভবন থেকে আয়ের পথ খুঁজেছেন অনেকেই । এখানে এই নিয়ম চালুর একটি বড় বাঁধা আছে । তাই নিয়মে কিছু ব্যবস্থা নিতে হবে । সেটা হল, আর্থিক কারণের জেরে মালিক হেরিটেজ সংস্কার করতে পারেন না । শুধু এফএআর দিলেই যে সকলে সংস্কার করবে এমন নয় । অনেকে এর অপব্যবহারও করতে পারেন।

উল্লেখ্য শহর কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হেরিটেজ সম্পত্তি । সংখ্যাটা দু-একটি নয়, প্রায় ১৪০০ টি । যার মধ্যে গ্রেড-1 হেরিটেজ ৭১৭টি, গ্রেড-২এ ২১৬টি, গ্রেড-২বি ১১৯টি । একাধিক হেরিটেজ সম্পত্তির গ্রেড পাওয়া বাকি আছে দীর্ঘদিন । ইতিমধ্যেই লন্ডনের কায়দায় এই শহরেও ব্লু প্ল্যাক লাগানো শুরু হয়েছে গ্রেড-1 তালিকাভুক্ত হেরিটেজগুলিতে । ইতিমধ্যে ১৭০টির বেশি এমন সম্পত্তিতে লাগানো হয়েছে এই ব্লু প্ল্যাক ।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]