Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্মলের শপথ নিয়ে নয়া জটিলতা, ‘তৃতীয়’ কাউকে দায়িত্বের ভাবনা রাজভবনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ ঘিরে ক্রমশই বাড়ছে জটিলতা। এবার এক ব্যতিক্রমী পথ নিতে পারে রাজভবন। স্পিকার বা ডেপুটি স্পিকার নয়, তৃতীয় কাউকে দিয়ে শপথগ্রহণের ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কে হতে পারেন তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে।

আপাতত ধারণা বিধানসভায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ এমন কোন গুরুত্বপূর্ণ বিধায়ককে এই দায়িত্ব দেওয়া হতে পারে। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় এই সংখ্যা রয়েছে হাতে গোনা কয়েকজন। সেক্ষেত্রে যদি তাঁদের মধ্য থেকে কাউকে মনোনীত করা হয়, তবে সেই মুখ কে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত ৮ সেপ্টেম্বর। বিজেপির থেকে এই আসনটি ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তারপর থেকেই শপথগ্রহণ পর্ব ঝুলে রয়েছে। যদিও রাজভবনের তরফে বিধায়ককে ফোন করে জানতে চাওয়া হয়, তাঁর রাজভবনে শপথ নিতে কোন অসুবিধা রয়েছে কিনা, এমনটাই সূত্রের খবর। তবে শনিবার শপথগ্রহণ না করে নিত্যদিনের মত পাঠদান করেন। এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেই মন্তব্য করেন।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)বিধানসভায় শপথগ্রহণের সবুজ সঙ্কেত দিয়ে চিঠি পাঠায় রাজভবন। তাতে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণের কথা জানানো হয়। তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। স্পিকারের বদলে তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করানোটা পরিষদীয় শিষ্টতা এবং রীতির পরিপন্থী বলেই জানান ডেপুটি স্পিকার। স্পিকার পাল্টা রাজভবনে চিঠি পাঠান। বিধাসভায় গিয়ে রাজ্যপালকে শপথগ্রহণের কথা জানান। সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানের জট কাটলনা।

‘মানুষ আছে দিদির পাশে’, ভোট দিয়ে বেরিয়েই জানালেন নির্মল

‘আমি ওই কুলোগুলো কিন্তু নিয়ে যাব, দারুন আইডিয়া’, শিল্পের প্রশংসায় মমতা

রাজভবনের বিচারে সেরা ৪ পুজোর তালিকায় দুর্গারত্ন পেলেন কারা?

রাজভবনের হলফনামা জমা নিলেন না প্রধান বিচারপতি

অভিষেকের কথা শুনতে মাত্র ২০ মিনিট ব্যয় করলেন রাজ্যপাল

শর্ত চাপিয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাত রাজ্যপালের

সোমবার বিকেলেই অভিষেকের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

অবস্থানে অনড় অভিষেক, জোরদার আন্দোলনের পথেই তৃণমূল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00