হাওড়ার শালিমার থেকে নিউটাউনের হাতিশালা পর্যন্ত নয়া বাসরুট চালু

শালিমার স্টেশন থেকে চালু হয়ে গেল নতুন একটি বাসরুট। শালিমার থেকে নিউটাউন। প্রাথমিক ভাবে ১০টি বাস নামানো হয়েছে এই রুটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কয়েক দশক ধরে দক্ষিণ-পূর্ব রেলের(South Eastern Railway) যে সব এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়তো বা যাত্রা শেষ করতো সেগুলি এখন বেশির ভাগই শালিমার(Shalimar Station) অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে তাদের যাত্রা শুরু বা শেষ করছে। কেননা শালিমার আর সাঁতরাগাছি এই দুই স্টেশনই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনের টার্মিনাল স্টেশন হয়ে গিয়েছে। সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে বিভিন্ন রুটের যাওয়ার বাস পাওয়া গেলেও শালিমার স্টেশন থেকে কিন্তু কোনও বাস রুট ছিল না। এদিন অর্থাৎ সোমবার থেকে সেই শালিমার স্টেশন থেকে চালু হয়ে গেল নতুন একটি বাসরুট(New Bus Route)। শালিমার থেকে নিউটাউন(Shalimar to New Town)। এই বাস রুটটি শালিমারের সঙ্গে ধর্মতলা, শিয়ালদা ও সেক্টর ফাইভকে জুড়ে দিয়েছে। তাই আশা করা হচ্ছে এই রুটে যাত্রীর অভাব হবে না। প্রাথমিক ভাবে ১০টি বাস নামানো হয়েছে এই রুটে।

আরও পড়ুন, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী বিয়োগ, শোক জ্ঞাপন করলেন মমতা

জানা গিয়েছে শালিমার থেকে বাস ছেড়ে তা মন্দিরতলা, রবীন্দ্র সদন, এক্সাইড, ধর্মতলা, মৌলালি, শিয়ালদা, বেলেঘাটা, চিংড়িঘাটা, কলেজ মোড় হয়ে নিউটাউন ও হাতিশালা পর্যন্ত যাতায়াত করবে। ফেরার পথেও বাস একই রুট হয়ে পুনরায় শালিমার স্টেশন ফিরবে। নতুন এই বাস চালুর পর দক্ষিণ পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন যাত্রীরাও সহজেই কলকাতা থেকে আসতে পারবেন বা শালিমার থেকে সহজেই কলকাতায় পৌঁছে যেতে পারবেন। বর্তমানে শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারত ও মুম্বাই যাওয়ার জন্য বহু সংখ্যায় দূরপাল্লার ট্রেন চালানো হচ্ছে। আর এই ট্রেনে যাত্রা করার জন্য দূর দূরান্ত থেকে যাত্রীদেরকে আসতে হয় শালিমার স্টেশন। দীর্ঘদিন শালিমার স্টেশন পর্যন্ত কোনও বাস পরিষেবা সরাসরি না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল যাত্রীদের। এবার কিছুটা হলেও সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন, বিলের নাম অপরাজিতা, মঙ্গলে বিধানসভায় পেশ করবেন মলয়

শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত সকাল ৬টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত এই নতুন রুটের বাস চলবে। যাত্রীদের চাপ বাড়লে আগামী দিন এই পরিষেবার সময় বাড়ানো যেতে পারে বলেও জানানো হয়েছে। আপাতত শালিমার থেকে নিউ টাউন পর্যন্ত মোট ৩৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শালিমার থেকে আগামী দিনে কলকাতা স্টেশন ও বারুইপুর পর্যন্ত আরও দুটি বেসরকারি বাস রুট চালু হবে। তবে এই বাস রুটের জন্য দক্ষিণ হাওড়ার বাসিন্দাদের খুব একটা লাভ হবে না। যদিও দক্ষিণ হাওড়ার দিক থেকে ২টি বাস রুট রয়েছে যা সেল্ট ফাইভ ও নিউটাউন অবধি যায়। এই দুটি রুট হল দানেশসেখ লেন থেকে নিউটাউন এবং আন্দুল স্টেশন রোড থেকে নিউটাউন। এছাড়াও বি গার্ডেন থেকে বারাসতগামী বাসটিও সেক্টর ফাইভ ও নিউটাউন ছুঁয়েই যাতায়াত করে।

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

‘কেন হঠাৎ বাতিল ট্রেন’? শালিমার স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

শালিমার স্টেশনে হদিশ টাকার পাহাড়ের, কত উদ্ধার হল শুনলে চোখ কপালে উঠবে

ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা করতে শালিমার স্টেশনে ট্রেনের চাকাকে বাঁধা হল শিকল দিয়ে

নবান্ন থেকে বারাসত অবধি চালু হল নয়া বাসরুট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]