Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ মাসে জন্ম ৮০০ নবজাতকের, ১৯ শতাংশ ‘মা’ নাবালিকা

গত অগাস্ট মাসে ৮০০ শিশুর জন্ম হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। যারা মা হয়েছেন তাঁদের মধ্যে প্রায় ১৫০জন নাবালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, প্রদীপের নীচে আঁধার জমাট বাঁধে। সেই ছবিটাই এবার কিন্তু দেখা যাচ্ছে বাংলার(Bengal) সুন্দরবন এলাকায়। কলকাতা(Kolkata) থেকে ঢিল ছোঁড়া দূরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার অন্যতম মহকুমা সদর ক্যানিং। রেল ও সড়ক পথে সুযোগাযোগ ব্যবস্থা রয়েছে কলকাতার সঙ্গে। সেই ক্যানিংয়ের মহকুমা হাসপাতালেই(Canning Sub Division Hospital) কিনা গত অগাস্ট মাসে ৮০০ শিশুর জন্ম হয়েছে। নিঃসন্দেহে রাজ্যের যে কোনও সরকারি হাসপাতাল হিসাবে তা এক রেকর্ড। কিন্ত এটা যদি উজ্জ্বল ছবি হয় তাহলে উদ্বেগের ছবিও আছে। কেননা যারা মা হয়েছেন তাঁদের মধ্যে ১৯ শতাংশই নাবালিকা। যা কার্যত বলে দিচ্ছে, কিশোরী বয়সে গর্ভবতী না হওয়ার জন্য প্রশাসনের তরফে বারবার প্রচার চালানো হলেও গ্রামীণ সুন্দরবন(Rural Sundarban) এলাকায় তার প্রতিফলন ঘটছে না সঠিকভাবে। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকেরাও। কম বয়সে বিয়ে হওয়ার ফলে এমন পরিণতি বলে মনে করছেন তাঁরা। এই প্রবণতা ঠেকাতে লাগাতার প্রচার চালিয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন তাঁরা।  

গত বছর নভেম্বর মাসে ক্যানিং মহকুমা হাসপাতাল প্রসবের চিকিৎসায় রেকর্ড গড়েছিল ৭০৯টি শিশুর জন্ম দিয়ে। এই আগস্টে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। গত মাসে প্রায় ৮০০ শিশু জন্মগ্রহণ করেছে ওই হাসপাতালে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি যে বাড়ছে এবং বাড়িতে শিশুদের প্রসবের হার যে কমছে এই পরিসংখ্যান তার প্রমাণ দিচ্ছে। এটা রীতিমত সাফল্যের ছবি। কিন্তু ওই একই মাসে প্রায় দেড়শোর মতো কিশোরী তাঁদের সন্তানও প্রসব করেছেন। তাঁদের কারও বয়স ১৮ বছরের নীচে। কারও কারও ১৪ থেকে ১৫ বছর মাত্র বয়স। সরকারি নিয়মানুযায়ী ২১ বছরের আগে সন্তান প্রসব করা যায় না। অথচ ক্যানিং, বাসন্তী সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকায় কম বয়সেই মা হয়ে যাচ্ছেন অনেকে। চিকিৎসকদের বক্তব্য, কম বয়সে সন্তান জন্ম দেওয়া মানে মা ও শিশুর নানা শারীরিক জটিলতা তৈরি হতে পারে। হতে পারে মৃত্যুও।

তারপরও কেন এমন পরিস্থিতি? চিকিৎসকরা জানাচ্ছেন, একাধিক পরিবার জানিয়েছে যে, বাড়ি থেকে বিয়ে না দিলেও ছেলে-মেয়েরা পালিয়ে বিয়ে করে ফেলছেন। আর তার এক বছরের মধ্যে গর্ভবতী হয়ে পড়ছে। এটা ঠেকানো কীভাবে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন প্রশাসনের কাছে। এদিকে নাবালক-নাবালিকাদের ডেকে কাউন্সেলিং করানো, কম বয়সে মা হলে কী কী সমস্যা হতে পারে, সেটা বুঝিয়ে বলা ইত্যাদি কর্মসূচিও চলছে। কিন্তু  কিশোরী বয়সে মা হওয়ার বিপদ সম্পর্কে জানিয়ে আরও জোরদার প্রচার দরকার বলেই মত প্রশাসনের পাশাপাশি চিকিৎসকদেরও।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00