মেট্রোর নতুন স্মার্ট কার্ডে সুযোগ মিলবে পূর্ব রেলের লোকাল ট্রেনে যাতায়াতের

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন স্মার্ট কার্ড আনছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে মেট্রোরেল এবং ইস্টার্ন রেল একসঙ্গে এই কার্ড ব্যবহার করা যাবে। কলকাতা মেট্রো রেলের ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান। তিনি বলেন, এখন থেকেই মেট্রোরেলে মোবাইল এপ (Mobile App)থেকে রিচার্জে পাওয়া যাবে পাঁচ শতাংশ অতিরিক্ত ছাড়। এই ছাড় স্বাধীনতা দিবসের দিন থেকেই কার্যকরী হবে।তিন লাইনের উদ্বোধন প্রসঙ্গে ম্যানেজার বলেন,উদ্বোধনের সম্ভাবনা আছে। তবে এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না। তিনটে লাইনেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কবি সুভাষ(Kabi Subhas) মেট্রো স্টেশনের বিপর্যয় নিয়ে তিনি বলেন,একটা প্ল্যান ছিল পুজোর পর কাজে হাত দেবার। জুলাইয়ের বৃষ্টিতে এই সমস্যা তৈরি হয়েছে। আচমকা সমস্যা সামনে আসায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়েছে।ক্রস ওভার সহ অন্যান্য পরিকল্পনা ধীরে ধীরে কার্যকর করা হচ্ছে। আচমকা সমস্যা এসে পড়লে কিছু তো অসুবিধা তৈরি হয়।মেট্রো চলাচলে লেট প্রসঙ্গে জেনারেল ম্যানেজারের ভিত্তি হল কবি সুভাষ এর কারণেই মেট্রোতে লেট হচ্ছে। অসুখ হলে তার তো একটা সাইড এফেক্ট থাকেই। এর জন্য প্রয়োজনীয় ওষুধ নিতে হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

ব্লু লাইনে সমীক্ষা, এই প্রসঙ্গে মন্তব্য,৪০ বছরের লাইন টালিগঞ্জ(Tollyganj) থেকে দমদম(DumDum)। এর কিছু সমস্যা তো তৈরি হয়েছেই। এই জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমরা হাতেও পেয়েছি। এটা রেল বোর্ডের কাছে পাঠানো হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়ার বোর্ডের পরামর্শে নেওয়া হবে। মেট্রোর কাজের দরুন পানীয় জলের পাইপ লাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন,খিদিরপুরে মেট্রোর কাজের জন্য জলের পাইপ লাইন সরানো সহ অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে এই ধরনের আদান-প্রদান হয়ে থাকে। এটা সব প্রজেক্ট এর ক্ষেত্রেই সবাই মিলে করতে হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]