Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবরাত্রিতে শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

শনিবার শিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি : শিবরাত্রিতে (Shivratri) শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফ জানানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে ১৯ তারিখ অর্থাৎ রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত শনিবার রাতেই শিবরাত্রির পুজো। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের রেল মন্ত্রক বাঙালি হিন্দুর উৎসবের দিনে লোকাল ট্রেন বাতিল করায় ভোগান্তিতে পড়বেন পুজোপ্রেমী বহু মানুষ।

রীতিমত বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করার কথা। রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁশিয়ালদা শাখায় আপ ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন বাতিল করা হয়েছেবাতিল করা হয়েছে হাবড়াশিয়ালদা আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন। ডানকুনিশিয়ালদা আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২ ট্রেন বাতিল থাকবে। রানাঘাটশিয়ালদা আপ ৩১৬১৭ ও ডাউন ৩১৬১৪ ট্রেন ও বাতিল করা হয়েছে রেলের তরফেপাশাপাশি বাতিল করা হয়েছে কল্যাণী সীমান্তশিয়ালদা আপ ৩১৩১১ ও ডাউন ৩১৩১৪ ট্রেন। বারাকপুরশিয়ালদা আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪। শান্তিপুরশিয়ালদা আপ ৩১৫১৩ ও ডাউন ৩১৫১৪ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, রেল ট্র্যাক মেরামতির জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

শনিবার শিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে এই বিশেষ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবাইকে শান্তিতে উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

‘শিবরাত্রিতে সম্প্রীতি বজায় রাখুন’, রাজ্যবাসীর কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

‘ট্রেন যাত্রীদের স্বাগত’, রূপান্তরকামী মহিলার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

Indian Railway: মহিলা কামরায় পুরুষ উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

চিন্তা নেই, রাত জেগে ঠাকুর দেখলেও মিলবে ট্রেন ! সুখবর দিল পূর্ব রেল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00