Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের গণপিটুনির ঘটনা রাজ্যে, চোর ভেবে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের গণপিটুনির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। চোর ভেবে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। ভাঙড় থানার খুব কাছেই এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, গণপিটুনির শিকার মৃত ওই ব্যক্তির নাম আজগর মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা আজগর। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভাঙড় বাজার এলাকায় কিছু লোক আজগরকে ধরে। এরপর তাঁকে চোর সন্দেহে প্রথমে বেঁধে রাখা হয় ও মারধর করা হয়। মারধরের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ভাঙড় বাজার এলাকায় চুবির ঘটনা বেড়ে গিয়েছিল। রাতে পাহাড়ার বন্দোবস্ত করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। পাহাড়াদার চলে গেলে ফের চুরি হত। এরফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটেই এদিন সকালে ফের গণপিটুনির ঘটনা ঘটে গেল ভাঙড় এলাকায়।

এই ঘটনা প্রসঙ্গে ডিসি সৈকত ঘোষ জানিয়েছেন, পুলিশ স্বতঃপ্রনোদিতভাবে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়নি। পাশাপাশি মৃতের পরিবারের তরফেও কোনও মামলা রুজু করা হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই বৌবাজার এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়। এরপর এই একই ধরনের ঘটনা ঘটে সল্টলেক এলাকাতেও। এবার খোদ কলকাতা পুলিশের অন্তর্গত এলাকাতেই গণপিটুনির ঘটনা সামনে এল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00