Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি জমি দখলকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে পা রেখেই বাংলার উন্নয়ন নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের বুকে অনুপ্রবেশকারীদের রুখতে কড়া বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে বলেন, জবরদখলকারীদের বরদাস্ত করা হবে না। এই নিয়ে জেলা পুলিশ নয়, রাজ্য পুলিশ ব্যবস্থা নিতে হবে বলে জানান।

বৃহস্পতিবার বৈঠকে এসে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” পুলিশকে যতই বলা হোক, পুলিশ কিছুতেই এটা করে না। তিন বছর পর পর পুলিশ ট্রান্সফার হয়ে যায়। তাই দায় নেয় না। আজ বলে দেওয়া হচ্ছে, তার সময়ে কোনও অবৈধ কাজ করা হলে, সে যেখানেই থাকুক, তাকে দেখা হবে। রাজ্য জুড়ে সরকারি সম্পত্তি জবর দখলকারীদের ব্ল্যাকলিস্ট করতে হবে। যে জমি মিউটেশন করেছে বা লাইলেন্স দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দরকারে ইডি, সিবিআইয়ের সম্পত্তিও ক্রেক করতে হবে। জমি দখলমুক্ত করতে ৬ মাস সময় দেওয়া হল। সরকারি সম্পত্তি জবর দখলের ক্ষেত্রে কোন অফিসার এর কাজে যুক্ত থাকলে তাঁর পেনশনে প্রভাব পড়বে।”

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন,” আইপিএস, আইএস, ডব্লুবিসিএস  অফিসারদের নিয়ে কমিটি গঠন করা হবে। আর এই দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। প্রতিটি দফতরের জন্য অ্যাপ তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।” পাশাপাশি বিএসএফের ভূমিকার উপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বলেন, “বিএসএফের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকছে। মহিলাদের ওপর অত্যাচার করছে বিএসএফ। এর জেরে বাংলাদেশ পেরিয়ে এদেশে খুন করে যাচ্ছে জঙ্গিরা।” এদিনের বৈঠকে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব মনোজ পন্থ সহ একাধিক প্রশাসনিক নেতৃত্বরা। 

প্রসঙ্গত, বিগত কিছু দিন ধরে রাজ্য জুড়ে ভুয়ো পাসপোর্ট বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকারি জমি জবরদখল করে এরাজ্যে বসবাসের খবর সামনে এসেছে।এর জেরে একাধিক জায়গা থেকে একগুচ্ছ মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধু  জমি জবর দখল চলছে তা নয়, সেই সঙ্গে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রেরও হদিস পেয়েছেন আধিকারিকরা। এবার সেই বিষয়েই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00