Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরলেন মমতা, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁ হাটুতে অস্ত্রোপচারের পরে এসএকেএম হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানকে পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। হাঁটাচলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে বলা হয়েছে।

 

সম্প্রতি পঞ্চায়েত ভোটের প্রচার শেষে উত্তরবঙ্গে কপ্টার দুর্বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল তাঁর কপ্টার। যার ফলে সেবক রোডে সেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয় তাঁকে বহনকারী হেলিকপ্টারকে। নামতে গিয়ে হাঁটু ও কোমরে চোট পান তিনি। কলকাতায় ফিরেই চিকি‍ৎসার জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শারীরিক পরীক্ষার পরে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকি‍ৎসকরা। যদিও সেই পরামর্শ না শুনে বাড়িতেই ফেরেন মমতা। সেখানেই বিশ্রাম নেন। বিশ্রামে থাকাকালীন নিয়মিত ফিজিওথেরাপি করা হয়।

সূত্রের খবর, লিগামেন্টে চোট থাকার কারণে গত কয়েকদিন ধরেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। চিকি‍ৎসকদের পরামর্শ মেনে এদিন দুপুরে এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। চিকি‍ৎসকরা সিটি স্ক্যান করে দেখতে পান, মুখ্যমন্ত্রীর হাঁটুতে তরল জমেছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। মমতাকে প্রথমে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকের নেতৃত্বে চিকিৎসকরা প্রায় দুই ঘন্টা ধরে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরে হুইল চেয়ারে চেপে উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরে আসেন। তার পরে গাড়ি চেপে বাড়ির উদ্দেশে রওনা হন। এসএসকেএমের চিকি‍ৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আগাসমী কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00