Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মারপিট, হুলুস্থুল কাণ্ড খাস কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে মাধ্যমিক পরীক্ষা। আর তারমধ্যেই খাস কলকাতায় ঘটল মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনা । জানা গিয়েছে,পড়ুয়াদের মধ্যে মারপিটের জেরে কয়েকজনের মাথাও ফেটে যায় । ঘটনাটি ঘটেছে , সেলিমপুরের একটি স্কুলে।

সূত্রের খবর, পরীক্ষার সময় উত্তর না বলায় এই মারধরের ঘটনাটি ঘটে। বালিগঞ্জের স্কুলের কয়েকজন পরীক্ষার্থী ঢাকুরিয়া একটি হাইস্কুলের বেশ কয়েকজন পরীক্ষার্থীদের মারধর করে। তাতেই মাথা ফেটে যায় পরীক্ষার্থীদের। পরিস্থিতি সামাল দিতে  স্কুলে আসেন লেক থানার পুলিশ। জানা যায়, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই এই দুই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ দেখা গিয়েছিল। শুধু তাই নয় পরীক্ষার সময় খাতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তা নিয়ে জখম পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, তাদের ছেলেরা এতটাই আতঙ্কিত যে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন।

উল্লেখ্য, এই ঘটনার কথা অস্বীকার করেছে স্কুলের কর্তৃপক্ষরা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে মঙ্গলবার ক্যানিং লোকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। গুরুত্বর আহত হন একজন পরীক্ষার্থী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের কামরায় কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খাস কলকাতায় ঘটল মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00