Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: দমদম ৫ নম্বর প্লাটফর্মে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পায় কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন। দমদম রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় ট্রেনটি। সমস্ত যাত্রীরাই প্রাণে বেঁচে যান।শনিবার সকালে কল্যাণী থেকে মাঝিরহাট গামী লোকাল ট্রেন দমদম স্টেশনে ঢোকার পরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে ট্রেনের গতিবেগ কম থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। এরপরই দমদম রেল স্টেশনের(DumDum Rail Station) পাঁচ নম্বর প্লাটফর্ম দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সমস্ত যাত্রীরা নিরাপদে ট্রেন থেকে নেমে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ এবং রেল কর্মীরা। দীর্ঘক্ষণ দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়।

শনিবার এই ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার দরুণ দমদম থেকে শিয়ালদহ মেন শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল দীর্ঘক্ষন ব্যাহত হয়। এদিকে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর রয়েছে।আজ শনিবার রামপুর-ছাতরা লাইনে ফের কাজ শুরু হয়েছে। আর সেই কারনে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আর এর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড শাখায়(Howraha Bardhaman Cord Section) শুরু হবে কাজ।তাই আগামীকাল রবিবার এই লাইনের পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায়। আর সেই কারনে একাধিক ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে।

যে ট্রেনগুলি বাতিল(Trains Cancel) –আগামীকাল রবিবার থাকবে তা বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো হাওড়া থেকে বাতিল থাকছে ট্রেন নম্বর ৩৬৮২৫, ট্রেন নম্বর ৩৭৯১৫, ট্রেন নম্বর ৩৭৩১৫ এবং ৩৬৮২৭।অন্যদিকে বর্ধমান থেকে ট্রেন নম্বর ৩৬৮৪৪ এবং ৩৬৮৪২ ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ৩৭৫৩৬ এবং ট্রেন নম্বর ৩৭৫৩৮ বাতিল থাকছে ব্যান্ডেল থেকে। নৈহাটি থেকে বাতিল করা হয়েছে ট্রেন নম্বর ৩৭৫৩৭ এবং ট্রেন নম্বর ৩৭৫৩৫।এছাড়াও ডানকুনি থেকে ট্রেন নম্বর ৩২২৩৪ এবং ৩২২৩২ বাতিল থাকবে। পাশাপাশি তারকেশ্বর এবং কাটোয়া থেকেও বহু ট্রেন বাতিল থাকছে। বাতিল থাকছে শিয়ালদহ থেকেও বেশ কয়েকটি ট্রেন। ট্রেন নম্বরগুলি হল- ৩২২৩১ এবং ৩২২৩৩। একইসঙ্গে বদল হয়েছে ট্রেনের সময়।দীর্ঘ সময় ধরে স্টেশনগুলিতে রক্ষনাবেক্ষনের কাজ চলবে।

ফলে বেশ কিছু ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে। তবে এই কাজের জন্যে ফের একবার সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও এই কাজের জন্যে যে সমস্যার মধ্যে পড়তে হবে যাত্রীদের তা মেনে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে রেলের তরফে। যদিও এই কাজ যাত্রী নিরাপত্তা এবং অন্যান্য পরিষেবাকে আর মজবুত করবে বলেই মত আধিকারিকদের।অন্যদিকে রামপুরহাট-ছাতারা লাইনে ফের কাজ শুরু হয়েছে। ফের সেই রুটে ট্রেন বাতিল করা হয়েছে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00