Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের অ্যাকশন মুডে নির্বাচন কমিশন। এবার পাঁচ বিএলও (বুথ লেভেল অফিসার)-এর বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের। তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে, সেই কারণে ওই পাঁচ বিএলওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। শুধুই সাসপেন্ড নয়, পাঁচজনের মধ্যে তিন বিএলও-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার তিন ও বীরভূমের দুই বিএলও।

ভোট যতই এগিয়ে আসছে, ততই খড়্গহস্ত হতে দেখা যাচ্ছে কমিশনকে। কখনও পুলিশ কর্তা বদলি, কখনও প্রশাসনে রদবদল, এবার বিএলও-র বিরুদ্ধেও পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, পাঁচজনের মধ্যে উত্তর ২৪ পরগনার তিন বিএলও তপনকুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্তকে আগেই শো কজ করেছিল কমিশন। তাঁরা সন্তোষজনক উত্তর দিতে না-পারায় শাস্তি দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে। কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার তিন বিএলও শাসকদলের প্রার্থীদের হয়ে দেওয়াল লিখন করেছিলেন। এমনটাই অভিযোগ জমা পড়ে, যার উপর ভিত্তি করেই পদক্ষেপ করেছে কমিশন।

অপরদিকে বীরভূমের দুই বিএলও, একজন দুবরাজপুরের মঞ্জুরি চট্টোপাধ্যায় অপরজন ময়ূরেশ্বরের বিএলও। তাঁরা দুজনেই নাকি ভোটার স্লিপ বিলি করেছে তৃণমূলের কার্যালয়ে বসে। ময়ূরেশ্বরের বিএলওর বিরুদ্ধে অভিযোগ, উনি যে সাইকেলে চেপে ভোটার স্লিপ বিলি করেছেন তাতে তৃণমূলের পতাকা ছিল। এই পাঁচ বিএলও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতেই পদক্ষেপ করেছেন কমিশন।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00