Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে উদ্ধার অসুস্থ ময়ূর

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স: ডুয়ার্সের ডিমডিমা চা বাগানের গঙ্গারাড়ির ১৮ নং সেকশানে একটি ময়ূর অসুস্থ অবস্থা দেখতে পান চা বাগান কর্মী ঘুরন কুজুর ও প্রাসাং লামা। দুই বাগান কর্মী ডিমডিমা চা বাগানের স্থানীয় বাসিন্দা। এক বাসিন্দা খবর দিলে ময়ূরটিকে(Peacock) উদ্ধার করে দলগাঁও বন বিভাগের হাতে তুলে দেন তারা। বনবিভাগ এর পক্ষ থেকে বিট অফিসার জানান, দেখে […]

রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম-সংগ্রহশালা ঘুরে দেখলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, মাদ্রিদ: স্পেনের সফরের চতুর্থদিনে শনিবার বিখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সংগ্রশালা ও স্টেডিয়াম ঘুরে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউরোপের বিখ্যাত ক্লাব কীভাবে ফুটবল খেলাকে ‘বাণিজ্যে’ পরিণত করেছে তা পরখ করলেন। রিয়াল মাদ্রিদের ফুটবল বাণিজ্যকে বাংলার ফুটবলে কাজে লাগানোর চেষ্টা হবে বলেও জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিখ্যাত ক্লাব ঘুরে […]

বেহালায় বৃদ্ধার রহস্যমৃত্যু, উদ্ধার পচাগলা দেহ

নিজস্ব প্রতিনিধি: বেহালার চণ্ডীতলায় দিদিমাকে খুনের অভিযোগ উঠল মানসিক বিকারগ্রস্ত নাতির বিরুদ্ধে। শনিবার বিকেলে বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃদ্ধার মেয়েকে। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধার নাতিকে। ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  পুলিশ জানিয়েছে বেহালার চণ্ডীতলার বাড়িতে গত ১৪ সেপ্টেম্বর মা পদ্মা দাসের […]

হিংসার ঘটনায় দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: খাড়গে

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মণিপুরের জাতিহিংসা এবং হরিয়ানার দাঙ্গার মতো ঘটনায় দেশের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি কলুষিত হয়েছে। শনিবার দলের বর্ধিত কর্মসমিতির বৈঠক উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা-সহ হিংসার ঘটনা বেড়ে চলায় বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। এদিন থেকে হায়দরাবাদে শুরু হয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণ সমিতির দু’দিনের বৈঠক। মূলত […]

ভর সন্ধ্যায় কেষ্টপুরের খালে যুবকের মরণ ঝাঁপ

নিজস্ব প্রতিনিধি,কেষ্টপুর: উত্তর ২৪ পরগনা জেলার বাগুইআটি সংলগ্ন কেষ্টপুরের উদয়নপল্লী লোহাপুল থেকে খালে পরে তলিয়ে গেল এক যুবক । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই যুবক লোহাপুল থেকে কেষ্টপুর বাগজোলা খালে শনিবার সন্ধ্যায় ঝাঁপ দেয়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেষ্টপুর উদয়ন পল্লীতে। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যে নাগাদ কেষ্টপুর […]

‘০’ রানে আউটের রেকর্ডে কোহলিকে ছুঁলেন রোহিত

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। আর শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে এক লজ্জার রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলি ও প্রাক্তন ক্রিকেটার জাহির খানকে।   পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিকবার শূন্য রানে […]

রতুয়াতে কংগ্রেস ও নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। ভোট -এ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রীতিমতো জয়ী হন । রতুয়া(Ratua) দুই নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের সাতমারা ২৩২ নম্বর সইদুর রহমান। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস(TMC) থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েন  এসনোর বিবি। যদিও ভোটে হেরে যান তিনি। আজকে তারা দুজনেই নিজেদের কর্মী […]

কলকাতার বুকে অভিনব কায়দায়-অপহরণ করে টাকা আদায়, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরের বুকে একের পর এক অপহরণের ঘটনায় চিন্তিত পুলিশ। অভিনব নানা কায়দায় কখনো তোলাবাজি আদায় করা হচ্ছে, কখনো বা অপহরণ করে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে।হাইসিকিওরিটি জোন রবীন্দ্রসদন লাগোয়া মোহরকুঞ্জের(Mohorkunjo) সামনে থেকে ভিন রাজ্যের যুবককে অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় একবালপুর থেকে গ্রেফতার করা হয় ২ যুবককে। পুলিশ সূত্রে খবর, ১৩ […]

জিমে ট্রেডমিলে হাঁটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: শারীরিকভাবে ফিট থাকতে জিমে গিয়ে শরীর-চর্চায় মেতে উঠেছিলেন। কিন্তু ট্রেডমিলে হাঁটতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রেডমিল চলা শুরু করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন  সিদ্ধার্থ কুমার নামে এক যুবক। ওই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ জিমের কর্মী থেকে শুরু করে অন্যান্য শরীর চর্চাকারীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সরস্বতী বিহারে। প্রতিদিনের মতো এদিনও শরীর চর্চার […]

দেশের নাম ‘ভারত’ রাখার পক্ষে ফের সওয়াল সঙ্ঘের

নিজস্ব প্রতিনিধি, পুণে: আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের দাবির পরেই রাতারাতি দেশের নাম ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’ করতে কোমর কষে ঝাঁপিয়েছে মোদি সরকার। জি-২০ সম্মেলন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির নৈশভোজ থেকে শুরু করে সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাখা নেমপ্লেট সব কিছুতেই ‘ভারত’ শব্দটি উঠে এসেছিল। দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ওই চর্চার মধ্যে ফের […]

পটাশপুরে একে একে ৭০ টি ডিম ফুটে বের হল কেউটের বাচ্চা

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: একটা দুটো কেউটে নয়। পরিবেশ কর্মীর বাড়িতে সযত্নে রাখা উদ্ধার হওয়া ৭০টি ডিম ফুটে একে একে বেরলো কেউটের বাচ্চার দল। বিশেষ পদ্ধতিতে সদ্যজাত কেউটের বাচ্চাদের উদ্ধার করে ছেড়ে দেওয়া হল জঙ্গলে।কেউটে সাপ (Momocled Cobra)কত ভয়ঙ্কর তা বোঝাতে একটাই বিশেষণ যথেষ্ট, এক ছোবলেই ছবি। আর সেই কেউটে সাপ কিলবিল করছে একটি বাড়িতে। কি অবাক […]

গাছে বেঁধে পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি,গোয়ালপোখর : গাছে বেঁধে এক পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইলোয়াবাড়ি এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্টু ওঁরাও(Paltu Orao) (২৫)। বাড়ি গোয়ালপোখর থানার(Goyalpokhor P.S.) ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তি নগর এলাকায় একটি পাত্তি […]

‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে যৌথভাবে লড়া উচিত কংগ্রেসের, বার্তা সোনিয়ার

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিজেপিকে রুখতে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পক্ষে সওয়াল করলেন সোনিয়া গান্ধি। শনিবার হায়দরাবাদে দলের কর্মসমিতির বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, ‘বিজেপিকে রুখতে কংগ্রেসের উচিত ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে যৌথভাবে লড়াই করা।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিজেদের মধ্যে লড়ে ভোট ভাগাভাগি করে বিজেপির যাতে সুবিধা করে দেওয়া না […]

পাকিস্তানে আরও মহার্ঘ জ্বালানি, ৩৩০ টাকা ছাড়াল পেট্রল

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জ্বালানির দামের জ্বালায় জ্বলছে পাকিস্তানের আমআদমি। শনিবার থেকে পেট্রল ও ডিজেলের দাম ফের বাড়ানো হয়েছে। এক ধাক্কায় পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু ২৬ টাকা ০২ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ১৭.৩৪ টাকা। যার ফলে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩৩১ টাকা ৩৮ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৮ পয়সা। যেভাবে প্রতি […]

হকার ও আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হকার বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন । শনিবার দুপুরে হকারদের বিক্ষোভকে কেন্দ্র আরপিএফের সঙ্গে সংঘর্ষ বাঁধে হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের ৫ নম্বর প্ল্যাটফর্মে হকার-আরপিএফ হাতাহাতি, লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর।অভিযোগ স্টেশনের ভিতরে হকারি করতে বাধা দেওয়ার কারণে হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নেয় হকার ইউনিয়নের সদস্যরা। […]

পুর অধিবেশনে যা ঘটেছে, তা অভিপ্রেত নয়: ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: ‘শনিবার পুর অধিবেশনে যেটা হয়েছে সেটা অভিপ্রেত নয়। সব প্রতিষ্ঠানের নিজস্ব গরিমা আছে। আমার প্রতিবাদ আছে একটা। আমরা প্রথমে মানুষ । তারপর রাজনীতির যোগ। সব জায়গায় আমাদের নিচু করার জন্য উদ্যোগ নিয়েছে বিজেপি। সব কথায় আমাদের নেত্রী ও অভিষেক সহ আমাকে চোর বানিয়ে ছাড়ছে। কেনো কি প্রমাণ আছে ? কি দোষ করেছি? আমাদের […]

২ বছরে মা ক্যান্টিনে কলকাতায় ডিমভাত খেয়েছেন প্রায় ২ কোটি মানুষ

কলকাতা পুরনিগমের তথ্য বলছে চালুর দিন থেকে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খাস কলকাতার বুকে মা ক্যান্টিনে ডিম-ভাত খেয়েছেন প্রায় ২ কোটি মানুষ।

পাক শিবিরে ফের ধাক্কা, বিশ্বকাপে অনিশ্চিত অন্যতম পেসার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পাক শিবিরে। কাঁধে চোটের কারণে আসন্ন বিশ্বকাপে দলের অন্যতম পেসার নাসিম শাহের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাথমিক স্ক্যান রিপোর্টের পরে চিকি‍ৎসকরা জানিয়েছেন, কাঁধের চোট থেকে সেরে উঠতে ২০ বছর বয়সী অলরাউন্ডারের বেশ কয়েক মাস লাগবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্বিতীয় মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত […]

0:00