Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়।জিআরপি (GRP) থানার আইসি প্রশান্ত রাই জানান, এদিন টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই বৈধ কোন কাগজ পত্র না থাকায় গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে।

ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে (Malda Court) পেশ করা হয়।

এই ধৃত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে আর কেউ ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। সামনেই নির্বাচন। তাই প্রতিমুহূর্তে মালদা স্টেশন (Malda Station) সহ বাস স্ট্যান্ডে কড়া নজরদারি চলছে। সেই নজরদারিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল স্টেশনে ট্রেনের টিকিট কাউন্টারের সামনে থেকে।বিধানসভা নির্বাচনের আগে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার পর নজরদারি আরও জোরদার করা হয়েছে। সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। হোটেল গুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00