দুর্গাপুজোর চাঁদা নিয়ে বাড়াবাড়ি বরদাস্ত নয়, থানাগুলিকে সতর্ক করল লালবাজার

কলকাতা পুলিশের সদর দফতর থেকে সমস্ত ট্র্যাফিক গার্ডকে এ বিষয়ে সতর্ক করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে মাত্র ৩৭ দিন বাকি। ইতিমধ্যেই বাঙালির পুজোর বাজার শুরু হয়ে শেষের পথে। আগামী ২৭ সেপ্টেম্বর মহাষষ্ঠী। সুতরাং পরের মাসে এ সময়টা কলকাতা সেজে উঠবে আলোর রোশনায়। ইতিমধ্যেই শহরজুড়ে উমা আগমনের প্রস্তুতি তুঙ্গে। প্রতিবারের মতো এ বছরও পুজোর আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই কারণে সমস্ত ক্লাবগুলিকে নির্দিষ্ট অঙ্কের অনুদান দেওয়া হবে সরকারের তরফ থেকে। দিন কয়েক আগেই ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তা সত্ত্বেও পুজোর আগে রাস্তা রাস্তা আটকে বা জোর করে চাঁদা তোলার জুলুমবাজি রয়েছে ক্লাবগুলির। সেই তোলাবাজি রুখতেই এবার সক্রিয় ভূমিকা নিল লালবাজার। কলকাতা পুলিশের সদর দফতর থেকে সমস্ত ট্র্যাফিক গার্ডকে এ বিষয়ে সতর্ক করা হল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, রাস্তা আটকে, বা গাড়ি থামিয়ে বা জোর করে দুর্গা পুজোর চাঁদা তোলা কোনও ভাবে বরদাস্ত করা হবে না। এতে রাস্তায় যানজট ব্যাহত হয়। এই সংক্রান্ত অভিযোগ থানায় এলেই গুরুত্ব সহকারে দেখতে হবে। পুলিশ সূত্রের খবর, প্রতিবারই দুর্গা পুজোর আগে রাস্তা আটকে ক্লাবগুলির জোর পূর্বক টাকা তোলাবাজির অভিযোগ আসে। জনবহুল রাস্তা কিংবা গলিতে প্যান্ডেল তৈরির নামে গাড়ি আটকে চাঁদা তোলার অনেক অভিযোগও জমা পড়ে। বিশেষ করে, পাইকপাড়া, চিড়িয়ামোড়, কসবা, শিয়ালদহ, বড়বাজার এলাকায় রাস্তাগুলি থেকে এমনটা অভিযোগ আসে।

পথচলতি মানুষদের পথ আটকে চাঁদা নেওয়ার অভিযোগও জমা পড়ে। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকেও জোরপূর্বক চাঁদা নেওয়ার অভিযোগ জমা পড়ে। চাঁদা তোলার এই বাড়াবাড়ি রুখতে এবার সমস্ত থানা ও ট্র্যাফিক গার্ডকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিল লালবাজার। চাঁদা সংক্রান্ত অভিযোগ এলেই প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এ বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘শহরের স্বাভাবিক জনজীবন এবং ট্র্যাফিক চলাচল ব্যাহত করে কোনওভাবে চাঁদা তোলা আর বরদাস্ত করা হবে না। পুজো মণ্ডপ তৈরির জন্য যাঁরা রাস্তা দখল করতে চাইছেন, তাদেরকেও আগে থেকে পুরসভা ও লোকাল পুলিশের থেকে আগাম অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাস্তায় কোনও কাঠামো তৈরি করা যাবে না। এতে পুজোর ভাবমূর্তি নষ্ট হবেনা।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]