Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কেন্দ্র ব্যবস্থা নিক, হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’ বাংলাদেশ ইস্যুতে রাজভবনে দাবি কুনালের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। বাংলাদেশে বেড়েই চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমন। বাংলাদেশের অশান্তির রেষ এসে পড়েছে ভারতেও। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলাদেশ ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপিও জমা করেন তিনি।

সোমবার নগেন্দ্র মঠ ও বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যদের সঙ্গে নিয়ে রাজভবনে যান কুণাল ঘোষ। রাজ্যপালের সাথে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটি রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে। রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশের উপর যাতে চাপ তৈরি করা যায়। সেই হিসেবে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলুক। সেই কথাও বলেছেন তিনি। রাজ্যপাল গোটা বক্তব্য শুনেছেন। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যপাল যোগাযোগ করবেন। সেই কথা তাঁদের জানানোও হয়েছে, এমনই মন্তব্য করেন কুণাল।

প্রসঙ্গত, গতকাল, রবিবার সকালে সুকিয়া স্ট্রিট থেকে এই ইস্যুতে মিছিল বেরিয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ-সহ অন্যান্য তৃণমূল নেতারা। পরদিনই এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন তাঁরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00