যাত্রী নিরাপত্তা নিয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে চলন্ত বাসের পথ দুর্ঘটনার সংখ্যা সর্বোচ্চ । বেশিরভাগ পথ দুর্ঘটনা ঘটে সকাল ৮টা থেকে দুপুর ১২ টার মধ্যে হয়। বিকেলের দিকে আবার ৪টে রাত ১২ টার মধ্যে অর্থাৎ অফিস টাইমের সময় অধিকাংশ দুর্ঘটনা ঘটে।কলকাতা পুলিশ(Kolkata Police) ও বাস ও মিনিবাস মালিকদের একত্রিত করে জনগণের সচেতনতার ও নিরাপত্তার জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার কলকাতার রেঞ্জার্স ক্লাবে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার ডিসি ট্রাফিক ও কলকাতার বিভিন্ন গার্ডের ট্রাফিক বিভাগের ওসি(OC) , এসি(AC) সহ বিভিন্ন সংস্থার বেসরকারি বাস মালিক সংগঠনের সদস্যরা।

উদ্দেশ্য, শুধু এক রাস্তায় দিনের পরদিন বেড়ে যাওয়া কত দুর্ঘটনার সংখ্যা কে কমিয়ে নিয়ে আসা। পথ দুর্ঘটনায় অনেকে প্রাণ হারাচ্ছেন । তারজন্য সচেতনতাটা অনেক জরুরী । ভবিষ্যতে যাতে এই ঘটনা গুলিকে কমিয়ে নিয়ে আসা যায় তার জন্য মঙ্গলবার এই যৌথ উদ্যোগ ।বেশকিছু গাইড লাইন শুরু করা হয়েছে পরিবহন সংস্থার পক্ষ থেকে। বছরের পর বছর তাই ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের(Accident) ঘটনা বৃদ্ধি পাচ্ছে ।তার মধ্যে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে এর মধ্যে চলন্ত বাসের শহরের বুকে এক্সিডেন্ট সর্বোচ্চ সংখ্যা। বেশিরভাগ এই এক্সিডেন্টের ঘটনা ঘটে সকাল ৮ টা দিয়ে নিয়ে দুপুর ১২ টার মধ্যে । বিকেলের দিকে আবার ৪টে দিয়ে রাত ১২টার মধ্যে অর্থাৎ অফিস টাইমের সময় অধিকাংশ ঘটনা ঘটে।

এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কম ঘটার সম্ভাবনা থাকে তার জন্যই আজকের এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশ এবং বাস মালিকদের পক্ষ থেকে।বছরে ৩৫ শতাংশ এক্সিডেন্ট হার শুধু বাস এর ক্ষেত্রে হয়।ঘটনাগুলি অফিসে টাইম ও স্কুল টাইমে ঘটে । বাচ্চারা দেশের ভবিষ্যৎ ।দেশের সম্পদ। দেশের সম্পদকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই বাস মিনিবাস মালিকেরা চালকেরা ও খালাসি সহ সবাই যদি ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালায় তাহলে অনেক লোকের প্রাণ বাঁচানো যাবে । একাধিক সময় দেখা গিয়েছে বাস চালক মদ্যপ অবস্থায়ও বাস চালায়। তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় বাস মালিক চালক ও হেলপাররা নিজ দায়িত্বে ট্রাফিক নিয়ম মেনে বাস চালাক । যাতে এই ঘটনা গুলো এড়ানো যায় । যাতে মানুষকে অকালে প্রাণ হারাতে না হয় ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]