Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার শহরজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে  সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।

এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,’ ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।’পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ‘ ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা  ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে  সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার  সভাস্থলে উপস্থিত থাকবেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00