Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাস কলকাতায় ফের রহস্য মৃত্যু, রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ, আটক ছেলে

শহরে ফের আর এক বৃদ্ধার রহস্যমৃত্যু। শনিবার (২৩ অগস্ট) দুপুরে বেলেঘাটা কবি সুকান্ত সরণীর একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিতা বসু নামে ওই বৃদ্ধার দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউ গড়িয়ার পর এবার বেলেঘাটা। শহরে ফের আর এক বৃদ্ধার রহস্যমৃত্যু। শনিবার (২৩ অগস্ট) দুপুরে বেলেঘাটা কবি সুকান্ত সরণীর একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিতা বসু নামে ওই বৃদ্ধার দেহ। জানা যায়, তিনি ওই বাড়িতে ছেলে মৈনাক বসুর সঙ্গে একাই থাকতেন। ইতিমধ্যেই পুলিশ বৃদ্ধার ছেলেকে আটক করেছে। তিনিই নাকি বৃদ্ধা মাকে পিটিয়ে খুন করেছেন বলে অভিযোগ। বৃদ্ধার দেহ উদ্ধারের সময় তাঁর মুখ দিয়ে গলগল করে রক্ত উদ্ধার হচ্ছিল। এখন বৃদ্ধার দেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, এ দিন দুপুরে বন্ধ ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। ঘরের মেঝেতেই বৃদ্ধার দেহ পড়েছিল।

দেহটি NRS হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এখন একই হাসপাতালে তাঁর ময়নাতদন্তের জন্যে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নিজেদের মাকে প্রায়শই মারধর করতেন ছেলে মৈনাক। এদিনও অতিরিক্ত মারধর করেছেন বৃদ্ধা মাকে। এর বলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মহিলার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতার ছেলেকে এখন আটক করে জিজ্ঞাসাবা দ করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

এদিকে গতকাল নিউ গড়িয়া কোঅপারেটিভ সোসাইটির একটি অভিজাত আবাসনে একজন বৃদ্ধা খুনের ঘটনায় তোলাপাড় শুরু হয়েছে। যেখানে দুই বৃদ্ধ দম্পতিকে মুখে কাপড় গোজা, এবং হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার খাটের নিচে থেকে। গৃহকর্তা অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। গৃহকর্তা প্রশান্ত কুমার দাসকে খাটের নিচ থেকে পাওয়া যায়। বৃদ্ধাকে ভারী কিছু দিয়ে মাথার পেছনে আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের আগে সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা হয়েছে। ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিহত বৃদ্ধার শরীরে থাকা সমস্ত সোনার অলংকার লুট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার দেহ পড়েছিল। তার মুখে সেলোটেপ লাগানো ছিল। ঘটনাস্থলে ডগ স্কোয়ার্ড নিয়ে গিয়েছে তদন্তের জন্য পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নিউ গড়িয়ার ওই আবাসনে বৃদ্ধ দম্পতি বিজয় দাস ও প্রশান্ত কুমার দাস থাকতেন। ৮০ বছরের প্রশান্ত কুমার দাস শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতেই ছিলেন। এই ঘটনায় ওই দম্পতির আয়া সহ আরও ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। আয়ার সঙ্গে তার পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করেছে। ধৃত আয়া আশালতা সর্দার। তার সঙ্গী মোঃ জালাল মীর। নিউ গড়িয়ায় পঞ্চসায়রে বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ওই বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতেন ওই আয়া।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00