নবান্ন অভিযান নিয়ে ৬’টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে এবার অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।‌ মোট ছ’টি এফ আই আর(FIR) দায়ের করেছে লালবাজার।পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, তা মানা হয়নি। পুলিশকে আক্রমণ করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে গালমন্দ করা হয়েছে এবং অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ লালবাজারের।রক্ষাবন্ধনের দিনে বিজেপি নাগরিকদের ভয় দেখিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালায়। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি শনিবার নবান্ন অভিযান(Nabanna Avijan) সুপার ফ্লপ হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja) বলেন,শনিবার সেই দিন যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে রাখি বেঁধেছিলেন।কিন্তু বিজেপি বাংলার ঐতিহ্যের প্রতি কোনো সম্মান দেখায়নি এবং পবিত্র ভ্রাতৃত্ব ও ভগিনীসম্পর্কের বন্ধন উদযাপনের সময় আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে।এটাই বিজেপির আসল চেহারা। তারা বাংলা বিরোধী।

রাখি উৎসবের দিন মানুষ রাস্তায় নেমেছিলেন উৎসবে মেতে উঠবেন বলে। এক জায়গা থেকে অন্যত্র যাবেন বলে। কিন্তু নবান্ন অভিযানের নামে গোটা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিজেপি। বাঙালিকে আক্রমণ বাংলা ভাষাকে অপমানের পর রাখি উৎসবের দিনটিতেও কলকাতাকে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পিছপা হল না গেরুয়া শিবির। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভয়ার মা ও বাবা, তাদের উপর লাঠিচার্জ হয়েছে বলে যে অভিযোগ করেছে তা সবৈব মিথ্যা। তাদের ওপর কোনরকম লাঠি নিয়ে আক্রমণ চালায়নি বলে কলকাতা পুলিশ দাবি করেছে । রাজ্যের অপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)বলেন, বিজেপি বাংলা বিরোধী। এই বাংলায় বিজেপি বাংলার মানুষ হিসেবে পরিগণিত হতে চায় না। তাই রাখি উৎসবের দিন তারা অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে। রাখি উৎসবের দিনটিতে তারা শান্তিতে বিঘ্নিত করেছে।

এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌধার্য বজায় রাখতে কলকাতায় নেমে মিছিলে পা মিলিয়ে ছিলেন। সেই রাখি উৎসবের দিনটিকে বঙ্গবাসীকে সুষ্ঠুভাবে পালন করতে দিল না বিজেপি। এর জন্য বিজেপিকে ধিক্কার জানাই। এদিকে নবান্ন অভিযান শনিবার বিকেলে স্থগিত ঘোষণা করে শুভেন্দু অধিকারী অহংকার দিয়েছেন আগামী দিন আন্দোলন আরোও তীব্রতর হবে। কিন্তু এর পাশাপাশি শুভেন্দুকেও বলতে শোনা গেছে অভয়ার বাবা-মার ডাকে নবান্ন অভিযানে অংশগ্রহণ করেন নি জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারা শনিবার বিকেলে যে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে তা সফল করতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। যাতে সকলে কালীঘাট অভিযানে অংশগ্রহণ করতে পারে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]