পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এর মধ্যে মেট্রো চলাচল করছে। প্লাটফর্মের আপ লাইনের কলামে ক্র্যাক দেখা দিয়েছে। অতি বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের(Kabi Suvas Metro station) আপ প্ল্যাটফর্মে এই ক্র্যাক দেখা দিয়েছে। তাই ওই স্টেশন পর্যন্ত কোন মেট্রো যাবে না এবং ওই মেট্রো স্টেশন থেকে কোন ট্রেন ছাড়বে না। কলকাতা মেট্রোর যাত্রী নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। সেই কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো তরফে জানানো হয়েছে, সোমবার কবি সুভাষ স্টেশনে বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়।

জাতিতে নিরাপত্তার কথা ভেবেই কবি সুভাষ স্টেশন থেকে পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ এবং ডাউন মেট্রো চলাচল করছে। সমস্যা যত দ্রুত সমাধান করে আবার কবি সুভাষ থেকে ট্রেন চালানোর উদ্যোগ গ্রহণ করেছে কলকাতা মেট্রো রেল। গত সপ্তাহে ও ভারী বৃষ্টিতে শহরবাসী জলবন্দী হয়। তার রেশ যে এবার পাতালে বসিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের ফাটল সেই ইঙ্গিত দিচ্ছে।দক্ষিণেশ্বর(Dakhineswar) থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। আবার সেখান থেকে ঘুরিয়ে ট্রেনকে পাঠানো হচ্ছে দক্ষিণেশ্বরে।

সোমবার দুপুর পৌনে ১টা থেকে এই সমস্যা দেখা দিয়েছে। তবে ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবার কোন সমস্যা নেই। সোমবার হেমন্ত মুখোপাধ্যায়(Hamanta Mukhopadhay) থেকে কবি সুভাষ(Kabi Subhas) পর্যন্ত মেট্রো চলাচল করেছে স্বাভাবিক সময়সূচী মেনে। এদিকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না করায় সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। সপ্তাহের প্রথম দিন বাড়ি ফিরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে অফিস-যাত্রীদের।

গণি খানের নামে মেট্রো স্টেশন হোক, রেলমন্ত্রীর কাছে দাবি মালদার কংগ্রেস সাংসদের

দেড় মাস বন্ধ থাকছে হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা!

যাত্রী অসন্তোষে পিছু হঠল মেট্রো কর্তৃপক্ষ, শেষ ট্রেনে চাপতে দিতে হবে না বাড়তি ১০ টাকা

পিছিয়ে গেল ডেডলাইন, এয়ারপোর্ট অবধি মেট্রো পেতে সময় লাগবে আগামী বছর

রবিবার WBCS পরীক্ষা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ চলবে বাড়তি Metro

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]