Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানুষের সঙ্গে প্রতারণা করেছে, কংগ্রেসকে ভরসা নেই, তোপ মমতার

সোমবার জানবাজারে কালী পুজোর উদ্বোধনে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার কথাই স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ার পর কলকাতা ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জানবাজারে কালী পুজোর উদ্বোধনে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার কথাই স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। লক্ষ্য যখন ২০২৪ বিজেপিকে হটাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কেন্দ্রে সরকার গড়ার পরিকল্পনা করছে কংগ্রেস। ঠিক তখনই সেই পথে না হেঁটে আঞ্চলিক দলগুলির উপর গুরুত্ব দিয়ে কেন্দ্রে সরকার গড়ার চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোয়ায় গিয়ে কংগ্রেসকে যেমন আক্রমণ করেছিলেন, ঠিক তেমনই কলকাতায় ফিরেও একই ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী।

জানবাজারে তিনি বলেছেন, ‘শান্তি-সম্প্রীতির পথে চলতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়েছিলাম। গ্যাসের দাম রোজ বাড়াচ্ছিল বলে ইউপিএ ছেড়েছিলাম। আমরা একবার এনডিএ-র সঙ্গে সরকার করেছিলাম। আমরা বলেছিলাম অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না। কিন্তু, এখন আর কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না। বিজেপি বিরোধীতায় আঞ্চলিক দলগুলির শক্তি বাড়াতে হবে। তাই একসঙ্গে লড়াই করতে হবে। এই লড়াইটা আমরা অনেকদিন ধরে লড়ছি। যারা এভাবে গ্যাস-পেট্রোলের দাম বাড়ায় তাঁদের পাশে থাকা যাবে না। ত্রিপুরায় গেলেই মাথা ফাটাচ্ছে, উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেবে না। গোয়ায় আমাকে কালো পতাকা দেখাচ্ছে, গো-ব্যাক বলেছে। আমি বলছি তোমাদের বিদায় জানাব। আমি যেখানে যাই, সেখানেই ওরা বিক্ষোভ দেখায়। দিল্লিতে গেলেও আমার বাড়ির সামনে লোক পাঠিয়ে বিক্ষোভ দেখায়।’

কালীপুজোর উদ্বোধনে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কালীপুজোর রাতে সবকিছুই খোলা থাকবে। হাইকোর্ট বলেছিল রাজ্যে সব বাজি নিষিদ্ধ। কিন্তু, সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ছাড় দিয়েছে। আপনারা সাবধানে বাজি পোড়ান। সব বাজি নিষিদ্ধ নয়।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00