নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সাতসকালে কেষ্টপুরের সমর পল্লী এলাকা লড়ির চাকায় পিষ্ট বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে কেষ্টপুরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিহত ওই বৃদ্ধ হলেন বছর ৬৬ –এর প্রদীপ রায়। তিনি ছিলেন কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রদীপবাবু ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর তখনই আচমকাই রাস্তা পারাপারের সময় আচমকাই তাঁকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা এক লড়ি । সমরপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পরেই তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা বৃদ্ধাকে নিহত বলে ঘোষণা করে।
বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলাররা। আর তাদেরকে দেখা মাত্রই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ পুলিশের আশ্বাসের পর আয়ত্তে আসে পরিস্থিতিতে। এখন অবধি ট্রাক চালকের খোঁজ পাওয়া যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। তদন্তে নেমেছে কেষ্টপুর থানার পুলিশ। তবে এদিন সকালে আচমকাই এই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।