“গেরুয়া বসন নয়”, বাংলাদেশের ইসকনের সাধুদের পরামর্শ কলকাতা শাখার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রমশ অশান্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতারের পর থেকে বাংলাদেশের হিন্দু সাধুদের ওপর আক্রমণ লেগেই রয়েছে। এই আবহে বাংলাদেশের ইসকনের সাধুদের জীবন সুরক্ষিত রাখতে এক মোক্ষম পরামর্শ দিল কলকাতা শাখা। 

সংবাদমাধ্যমকে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানান, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাংলাদেশে অসুরক্ষিত বোধ করছেন ইসকন এবং অন্যান্য সংগঠনের গেরুয়া বসনধারী সন্ন্যাসীরা। চিন্ময়কৃষ্ণকে জেলে খাবার এবং ওষুধ দিতে গিয়ে গ্রেপ্তার হন আরও দু’জন। এই ঘটনার কথা মনে করিয়ে সংবাদমাধ্যমকে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানান, ‘চিন্ময়কৃষ্ণ দাসের সেক্রেটারির সঙ্গে আমার প্রায়ই কথা হতো। তাঁর মামলা সম্পর্কে তথ্য জানতে পারতাম। কিন্তু গত কয়েক দিন ধরে ওঁকে আর ফোনে পাওয়া যাচ্ছে না।’  এই অশান্ত পরিস্থিতিতে এক পরামর্শ দিলেন তিনি। তিনি বলেন, ‘এই হিংসার সময়ে সকলের সচেতন থাকা উচিত। অশান্তি এড়াতে গেরুয়া বসন ত্যাগ করাই শ্রেয়। অন্য পোশাকের ভিতর লুকিয়ে গেরুয়া পরা উচিত। কোনওভাবেই যাতে বাইরে থেকে দেখে তাঁদের সন্ন্যাসী মনে না হয়। তেমন হলে মাথাও ঢেকে রাখা উচিত।’

প্রসঙ্গত,  রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তিনি সহ ১৯ জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনেছে ইউনূস সরকার। গত ৩০ অক্টোবর কোতয়ালি পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফিরোজ খান নামে এক ব্যক্তি। তার ভিত্তিতেই গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয় ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময়  কৃষ্ণ দাসকে। এরপরই অশান্ত হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। গত এক সপ্তাহ ধরে ইসকন-সহ একাধিক হিন্দু সংগঠনের সন্ন্যাসীদের উপর হামলার খবর পাওয়া গিয়েছে বাংলাদেশে। ইসকনের সাধুদের অযথা হেনস্থা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে। শনি এবং ররিবার গেরুয়া বসন পরা ৬৩ জন সাধুদের বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও খবর। 

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]