Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের হাতে একাধিক তথ্য, হরিদেবপুর কাণ্ডের পুন:র্নিমাণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও থাকা মোবাইলটি টার্গেট ছিল অভিযুক্তদের। সমস্ত কিছু ডিলিট করতে বলা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিদেবপুরের (HARIDEVPUR) যুবক খুন কাণ্ডে পুলিশের কাছে এসেছে একাধিক তথ্য। মা ও মেয়ের সঙ্গে অয়ন মণ্ডলের সম্পর্ক। মা-মেয়ের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি ও ভিডিও তোলা। ছবি তোলা নিয়ে বচসা। আর তারপরেই খুন। প্রমাণ লোপাট করতে রক্ত মোছা এবং দেহ সরিয়ে ফেলা। এমনকি সামনে এসেছে অয়নের বান্ধবীর ‘অন্ত:সত্ত্বা’ হওয়ার দাবি। এই কাণ্ডে অভিযুক্ত অয়নের বান্ধবী, বান্ধবীর মা-বাবা, দাদা এবং তার কয়েকজন বন্ধু। গ্রেফতার এখনও পর্যন্ত ৭ জন। সূত্রের খবর, খুনের ঘটনার পুন:নির্মাণ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। অয়নের পরিবারের দাবি, ছেলের বান্ধবী গণ্ডগোলের কথা স্বীকার করেছিল। অভিযোগ, ছেলের বেশ কয়েকটি সোনার চেন, ব্রেসলেট, আংটি লোপাট করেছে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও থাকা মোবাইলটি টার্গেট ছিল অভিযুক্তদের। সেই মোবাইল থেকে সমস্ত কিছু ডিলিট করতে বলা হয়েছিল। তা নিয়েই অয়নের সঙ্গে বচসা বাধে মা ও মেয়ের। আর তারপরেই দোতলার বাড়িতে করা হয় খুন। জানা গিয়েছে, ঘরে সামান্য রক্তের ফোঁটাও মেলেনি ফরেন্সিক টেস্ট করতে গিয়ে। ওই দিনের পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতেই ঘটনার পুন:নির্মাণ করছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে পুলিশের প্রতিনিধি দল।

হরিদেবপুরের স্কুল হোস্টেলে ৪ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ২

কলকাতা পুলিশের কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার

বিয়ে মানেনি স্ত্রীর বাপের বাড়ি, তার জেরেই অশান্তি-খুন

রবি সকালে বোমাতঙ্ক কলকাতার হরিদেবপুরে, ঘটনাস্থলে বম্ব স্কোয়্যাড

হরিদেবপুর ভুয়ো ধর্ষণকাণ্ডে গ্রেফতার মা-ছেলে, উঠছে প্রশ্ন

বান্ধবীর মায়ের সঙ্গে আগে ঘনিষ্ঠ হয়েছিল অয়ন, টাকার জন্য করত ব্ল্যাকমেল

অয়নের মৃত্যুকাণ্ডে সিবিআই তদন্ত চাইছে পরিবার

এই তো বডি, তাতেই এত টানাটানি! অবাক হরিদেবপুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00