Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুলিশের কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা পুলিশের এক কনস্টেবলের দেহ উদ্ধার হল হরিদেবপুর এলাকার একটি বাড়ি থেকে। ঘটনাটি আত্মহত্যার ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের(Kolkata Police) পর্ণশ্রী থানায়(Parnasree PS) কর্মরত এক কনস্টেবলের(Constable) দেহ উদ্ধার হল হরিদেবপুর(Haridevpur) এলাকার একটি বাড়ি থেকে। রবিবার রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ভাড়া বাড়ির ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছিল তাঁর দেহ। তবে দেহ উদ্ধার হলেও ঘরের ভিতরে কোনও সুইসাইড পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। ওই পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। মাঝ বয়সি ওই কনস্টেবল একাই থাকতেন ভাড়া বাড়িতে। রবিবার বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু রাত পর্যন্ত তাঁর দেখা না পেয়ে এবং সাড়াও না পেয়ে বাড়ির বাসিন্দারা খবর দেন পুলকের বাড়ির লোককে। পরে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশই এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যার ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়।  

পর্নশ্রী থানার পুলিশ কনস্টেবল ছিলেন পুলক। পুলিশ সূত্রে খবর গত ক’দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে আত্মহত্যার কোনও কারণ ঘটেছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত নন তাঁর সহকর্মী বা পরিচিতরা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, সম্প্রতি বেশ কিছু জায়গা থেকে ঋণ নিয়েছিলেন পুলক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝবয়সী পুলকের পরিবার থাকলেও তাঁরা তাঁর সঙ্গে থাকতেন না। হরিদেবপুরের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন কলকাতা পুলিশের ওই কনস্টেবল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই পুলিশকর্মীর দেহও পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চাকরি বা পারিবারিক জীবনে কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00