সুখবর, রোগীর পরিবারকে না জানিয়ে বাড়তি বিলের করতে পারবে না নার্সিংহোম-হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোতে অতিরিক্ত বিলের দৌরাত্ম্য নতুন কথা নয়। রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে আকাশছোঁয়া বিলের অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয় রোগীর পরিবারকে। রোগ নির্নয় করার জন্য একাধিক পরীক্ষা-নিরিক্ষা করতেই নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার ওপর রয়েছে ধারাবাহিক চিকিৎসা বা অপারেশন।  এবার তাতেই লাগাম টানতে চলেছে রাজ্য সরকার। গত জুন মাসে বিধানসভা অধিবেশনে পেশ হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল। এটি আইনি পরিণত হলে রোগীর পরিবারকে অতিরিক্ত আর্থিক চাপে যাতে পড়তে না হয় সেই দিকেই খেয়াল রাখছে সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে চিকিৎসা সংক্রান্ত প্যাকেজের কথা জানিয়ে দেবে। চিকিৎসা সেই নির্দিষ্ট প্যাকেজের মধ্যেই করতে হবে। যদি চিকিৎসার খরচ সেই প্যাকেটকে ছাড়িয়ে যায় তবে তা লিখিতভাবে পরিবারকে জানাতে হবে এবং পরিবারের সম্মতি নিতে হবে। অতিরিক্ত খরচ যেটা হবে, তার বিস্তারিত বিল ও যুক্তিসহ হাসপাতালকে দিতে হবে।

কী রয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিলে? নার্সিংহোমগুলি প্যাকেজের বাইরে যাতে কোনও টাকা নিতে না পারে, তা নিশ্চিত করতেই কড়া আইনি সংস্থান থাকছে ওই বিলে। কোনও নার্সিংহোম নিয়ম না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথাও থাকছে ওই বিলে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত মুনাফার জন্য বিলের বহর বাড়ানো যাবে না। তারপর থেকে বেসরকারি হাসপাতালগুলির দিকে কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য কমিশন। তারপরেও একাধিক অভিযোগ এসেছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি, গ্রেফতার রোগী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]