Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার নয় ,তৃণমূলের অবস্থান কর্মসূচি হবে রবিবার : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচি থেকে অব্যাহতি নিল তৃণমূল কংগ্রেস। শনিবার ৫ অগাস্টের বদলে কর্মসূচি গ্রহণ করা হলো রবিবার ৬ অগাস্ট। বুধবার বিধানসভায় একথা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।তিনি বলেন,৬ই অগাস্ট রবিবার কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

যেখানে যেখানে এই অবস্থান কর্মসূচি করলে দৃষ্টি আকর্ষণ করা যাবে সেখানেই সেখানে এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা মেনেই দল কর্মসূচি গ্রহণ করেছে বলে, ফিরহাদ জানান।রাজ্যপাল(Govonor) প্রসঙ্গে ,ফিরহাদ বলেন,উপাচার্য নিয়ে রাজ্যপাল যে ভূমিকা পালন করছেন তা সঠিক নয়। রাজ্যের নিজস্ব একটি কমিটি রয়েছে ।প্রয়োজনে রাজ্য পালের সেই কমিটিকে পরামর্শ দিতে পারেন। কিন্তু তিনি তা না করে বিরোধীদের কথা মতই কাজ করছেন, মন্তব্য ফিরহাদের।এম এল এ হোস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ নিয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের মন্তব্য,এম এল এ হোস্টেলের(MLA Hostel) বিধায়কদের চাকরি দেওয়ার কোন ক্ষমতা নেই ।তাহলে কেন চাকরি প্রার্থীরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখালেন। বিরোধীদের ইন্ধনেই এই কাজ করেছে চাকরিপ্রার্থীরা।

সংবাদ মাধ্যমে মুখ দেখানোর জন্যই এই কাজ করেছে এস এল এস টি চাকরি প্রার্থীরা বলে মনে করেন ফিরহাদ হাকিম। এদিকে চাকরিপ্রার্থীদের এম এল এ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখানো প্রসঙ্গে ,বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay) বলেন ,গণতান্ত্রিক আন্দোলন হতেই পারে ।কিন্তু তার স্থান-কাল এগুলো বিচার করা উচিত। বিধায়কদের কাছে তারা তাদের দাবি জানাতে পারতেন ।বিধায়করা এসে বিধানসভায় তা জানাতেন। কিন্তু যেভাবে এম এল এ হোস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখালো, তা সঠিক নয়। এর পেছনে নিশ্চয় ইন্ধন রয়েছে। তিনি বলেন,আমি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি এমএলএ হোস্টেলের গেট ক্লিয়ার করে, বিধায়করা যাতে বিধানসভায় আসতে পারে সেই ব্যবস্থা নিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00