Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের দেনা নিয়ে ‘কু‍ৎসা’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর মতো জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে রাজ্য সরকারকে লাগাতার কু‍ৎসা আর অপপ্রচারে মত্ত বাম-বিজেপি আর দুই দলের লেজুড়বৃত্তি করা বাজারি সংবাদমাধ্যমের একাংশ। বুধবার বিরোধীদের সেই ‘মিথ্যাচার’ উড়িয়ে দিয়ে রাজ্যের আসল দেনা নিয়ে আসল তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাশে বসে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দাবি করলেন, ‘বাম জমানার ঋণের […]

জলমগ্ন রাস্তা,মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশান ঘাটে ছেলেরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:মঙ্গলবার রাত ভোর একটানা চলে বৃষ্টি। একদিকে নিম্নচাপ অন্যদিকে ভরা কোটাল তার জেরে অতি ভারী বৃষ্টি হয় রাজ্যের সর্বত্র। এদিকে রাতভর অঝোরে বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা।টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। বর্ষণ রাতেই মায়ের মৃত্যু হয়েছে। মায়ের মৃতদেহ কাধে নিয়ে কোমর সমান জল পেরিয়ে বুধবার সকালে শবদাহ করতে উদ্যোগী হল ছেলেরা ও এলাকার মানুষ। […]

রূপনারায়ণপুর নদীর পাড় পরিদর্শনে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে এলাকাবাসীরা আতঙ্কে। পরিদর্শনে যান তাম্রলিপ্ত পৌরসভার(Tamrolipto Municipality) চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়।জানা গেছে,বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর(Purba Medinipur) জেলা জুড়ে। নিম্নচাপের পাশাপাশি পূর্ণিমার ভরা কটাল থাকার কারণে একদিকে যেমন সমুদ্র উত্তাল, তেমনি জেলার নদীগুলো […]

বৃষ্টিতে টিবি রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন প্রাক্তন প্রধান

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মানবিক বিদায়ী প্রধান। টানা বৃষ্টিতে যেখানে সাধারণ মানুষ দৈনন্দিন কাজ করতে বেরোতে পারছেন না ,সেখানে ছাতা মাথায় দিয়ে টিবি রোগীদের পুস্টিজাত খাওয়ার পৌঁছে দিলেন তিনি। তৃণমূল পরিচালিত ঝাড়গ্রামের(Jhargram) রগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চানন দাসের এমনি মানবিক রূপ দেখলেন এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সাঁকরাইল ব্লকের(Sakrail Block) রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার হরিপাল, দুর্গাপুর, গাইঘাটা, রাঙ্গামাটিয়া, […]

আমিও দেনার দায়ে ডুবে ছিলাম, নীতিনের মৃত্যুতে আবেগঘন হংসল মেহতা

আবেগের উপর চালিত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্থিক চাপ অনেক সময় দুর্বল করে দেয়। বিশেষ করে ওমের্তা এবং সীমরনের মতো ছবি বানানোর পরে আমিও অনেক সংকটের মুখোমুখি হয়েছিলাম।

ভাগীরথী নদীতে আটকে গেলো পণ্যবাহী বিদেশী জাহাজ

নিজস্ব প্রতিনিধি: আজকে দুপুরে একটি পণ্যবাহী বিদেশী জাহাজ সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে। কিন্তু হাওড়া – উলুবেড়িয়ার(Ulaberia) ৫৮ নম্বর গেটের নদীর চড়ে আটকে গিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়।যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়। নদীর পারে উৎসুখ জনতা ভিড় জমায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং বন্দরের(Port) উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় […]

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা আদা শর্মা

জানা গিয়েছে বুধবার, অভিনেত্রী তাঁর আসন্ন শো ‘কমান্ডো’-র প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বুধবার ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে মুখ ফেরালেও সদ্য সমাপ্ত গ্রাম বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিমুখ করেননি জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের আদিবাসীরা। বরং গেরুয়া শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজ্যের শাসকদলকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটেও যাতে পিছিয়ে পড়া আদিবাসীদের ভোট নিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের […]

নিম্নচাপ সরে গেলো পুরুলিয়ায়, শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: আপাতত নিম্নচাপের দুর্যোগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে কেটে গেছে। শুক্রবার থেকে ফের গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Department) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,অতি গভীর নিম্নচাপের এখন সরে গিয়েছে । আমাদের রাজ্যের ওপর থেকে সরে গিয়ে এখন এই গভীর নিম্নচাপ অবস্থান […]

ছোটবেলার বান্ধবীকে বিয়ে, কিন্তু টিকল না আয়ূব-নীহারিকার দাম্পত্য

আয়ুব ও নীহারিকার প্রেম শুরু হয়েছিল কলেজ থেকে। তাঁরাও ভবিষ্যতে এক হওয়ার স্বপ্ন বুনেছিলেন। কিন্তু নীহারিকা পড়াশোনার জন্য বিদেশে চলে গেলে, ইতি টানতে হয় তাঁদের প্রেমের গল্পে।

রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব বনমন্ত্রীর কন্যা

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jotipriyo Mallick) কন্যা। ৩১ জুলাই সচিব নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, প্রিয়দর্শিনী মল্লিক(Priyodarshini Mallick) আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন।তবে মন্ত্রীকন্যা এখনও নিয়োগের বিজ্ঞপ্তির প্রতিলিপি হাতে পাননি বলেই জানা গিয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পাঠানো […]

মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ব্রাজিলের, শেষ ষোলোয় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বুধবার জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে। ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়ে ১৭ বার প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েও কাজের কাজ করতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। চোখের জলেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হল পেলের দেশের মহিলা ফুটবলারদের। […]

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে ইদানিং অতি সক্রিয় হয়ে উঠেছেন  সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরেই রাজ্যে সমান্তরাল  প্রশাসন চালানোর মারাত্তেমক অভিযোগ উঠেছে রাজভবনের বাসিন্দার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঢাল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রিয়পাত্র তথা আজ্ঞাবহদের বসাতে  শুরু করেছেন। রাজ্য সরকারের ক্ষমতাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আর রাজ্যপালের ওই অতি সক্রিয়তা নিয়ে বুধবার […]

‘আমার প্রেমিকা সবথেকে সুন্দর’, তাপসীর প্রেমিকের কাণ্ড দেখে হতবাক

প্রায় এক দশক ধরে প্রাক্তন ব্যাডমিন্টন তথা খেলোয়াড়ের সঙ্গে ডেটিং করছেন অভিনেত্রী, তবে তাঁদের রোম্যান্স সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে অলওয়েজ।

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

নিজস্ব প্রতিনিধি,বাগদা: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দানি গ্রাম পঞ্চায়েত এলাকার মাগুরকোনা গ্রামের(Magurkona Hospital) বাসিন্দা সমীর চন্দ্র দাস এদিন সকালে ফুল তুলতে গিয়ে গাছের ডাল সোজা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন ৷ বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলে বিকাশ দাস ৷ পরবর্তীতে দুজনকেই গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে(Bonga Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত […]

বকেয়া টাকা নিয়ে ফের মোদি সরকারকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘সব রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেও বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাপ্য টাকা আটকে রেখেছে।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে […]

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতার মড়ক কিছুতেই থামছে না। বুধবার সকালে জঙ্গলের ভিতর থেকে ধাত্রী নামে একটি মহিলা চিতার নিথর দেহ উদ্ধার করা হয়। এ নিয়ে কুনোর জঙ্গলে ৯টি চিতার মৃত্যু হল। কীভাবে ধাত্রীর মৃত্যু হল, তার কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

নীতিন দেশাইয়ের মৃত্যুর কারণে বাতিল ‘OMG 2’-এর ট্রেলার রিলিজ

মধুর, আমি তোমার জন্য খুব খুশি। এরপর তিনি আমাকে তাঁর মেয়ের বিয়েতে যাওয়ার আমন্ত্রণ জানান। আশুতোষ গোয়ারিকর এবং আমি সেখানে গিয়েছিলাম।

শনিবার নয় ,তৃণমূলের অবস্থান কর্মসূচি হবে রবিবার : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচি থেকে অব্যাহতি নিল তৃণমূল কংগ্রেস। শনিবার ৫ অগাস্টের বদলে কর্মসূচি গ্রহণ করা হলো রবিবার ৬ অগাস্ট। বুধবার বিধানসভায় একথা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।তিনি বলেন,৬ই অগাস্ট রবিবার কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে যেখানে এই […]

শাসক-বিরোধীদের ভূমিকায় ক্ষুব্ধ, সভায় এলেন না ওম বিড়লা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের চলতি অধিবেশনে শাসক বনাম বিরোধী সাংসদদের অনমনীয় মনোভাবের ফলে একদিনও সঠিকভাবে লোকসভার কাজকর্ম চালানো যায়নি। প্রতিদিনই বার বার মুলতুবি করতে হচ্ছে সভার কাজ। সদস্যদের বার বার অনুরোধ জানিয়েও সভার কাজ চালাতে সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এতটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন যে বুধবার সভাতেই আসেননি। দু’পক্ষের সাংসদরা যতদিন না […]

২০ বছর পূর্তি উপলক্ষে ফের ৩০ টি শহরে মুক্তি পাচ্ছে হৃতিকের ‘কোই মিল গ্যায়া’

আমার মনে হয় কোই.. মিল গায়া বাচ্চাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যারা এখন বড় হয়ে গিয়েছে, কারও কারও আজ নিজের সন্তান রয়েছে।

0:00